সাভার, ১৫ জুন: ঢাকা জেলার সাভারে নবগঠিত থানা ছাত্রদল কমিটির নেতাদের নেতৃত্বে শুভেচ্ছা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা মোড় এলাকায় আয়োজিত এ মিছিলে নেতৃত্ব দেন ফয়সাল আহমেদ মাশফি এবং মাহবুব হোসেন সামির।
মিছিলে সাভার থানা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পরে মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় নেতাকর্মীরা তারেক রহমান-সহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু-কে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তারা বলেন, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। একই সঙ্গে ছাত্রদলের আদর্শ ও সাংগঠনিক কর্মকাণ্ড নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
নেতারা আরও বলেন, শিক্ষার্থী ও তরুণদের সম্পৃক্ত করে সংগঠনের ভিত্তি আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।
মন্তব্য করুন