অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

সুন্দরবনে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

সুন্দরবনে নৌকাডুবির তিন দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। 

আজ সোমবার সকাল ৭টার দিকে কোস্টগার্ড মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। পরে সকাল ১০টায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গত শনিবার (৮ নভেম্বর) ১৪ জন পর্যটক সুন্দরবনের করমজল ভ্রমণের উদ্দেশ্যে একটি জালি বোটে যাত্রা শুরু করেন। দুপুর ১টার দিকে বোটটি সুন্দরবনের ঢাংমারি খাল সংলগ্ন এলাকায় পৌঁছালে প্রবল ঢেউয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় বোটের সহায়তায় ১৩ জন পর্যটককে জীবিত উদ্ধার করা হলেও ১ জন নিখোঁজ ছিলেন। পরবর্তীতে বোটে থাকা এক ব্যক্তি বিষয়টি কোস্টগার্ডকে অবগত করেন।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড মোংলা ও স্টেশন হারবারিয়া থেকে দুইটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ পর্যটকের সন্ধানে অভিযান শুরু করে। 

টানা তিন দিনের ধারাবাহিক তল্লাশির পর আজ সকাল ৭টায় কোস্টগার্ড মোংলার সাইলো জেটি সংলগ্ন এলাকায় ভাসমান অবস্থায় নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার করে। মৃতদেহ পরবর্তীতে চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, পর্যটকদের সুরক্ষা ও ঝুঁকিমুক্ত ভ্রমণ নিশ্চিতে বাংলাদেশ কোস্টগার্ড সর্বদা তৎপর রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষক আছেন, শিক্ষার্থী নেই — ফরিদপুরের চরাঞ্চলে শিক্ষা ব্যব

1

বিচারক সভ্যতার শিকড় না বুঝে আইনের ব্যাখ্যা দিতে পারেন না : প

2

টুইঙ্কেল খান্নার বিতর্কিত মন্তব্য: ‘পার্টনার বদলানো এখন নতুন

3

রাতে পেট্রোল-অকটেন বিক্রি বন্ধের প্রস্তাব পাম্প মালিকদের

4

গণঅভূত্থানের দুই বছর : এখনো ফ্যাসিবাদের দোসরদের দখলে বিসিক!

5

সাভার সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতির অভিযোগে মন্ত্রণালয়ের তদ

6

ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাস নিয়ে সহিংস বিক্ষোভ

7

এনবিআর চেয়ারম্যান বিদেশে, আগুনে পুড়ল ব্যবসায়ীদের স্বপ্ন

8

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: অতীত ভেঙে নতুন রেকর্ড

9

এক নজরে দেখুন ডাকসু নির্বাচনের সব প্যানেল ও প্রার্থীর নাম

10

যুদ্ধবিরতি হলেও জ্বালানি সংকট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী

11

মোহনপুরে জনবান্ধব পুলিশিং: ওসি আতাউরের উদ্যোগে পরিবর্তনের বা

12

বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার

13

বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার

14

উদ্ধার ৩ জেলে, অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক

15

নিখোঁজ হওয়া সিএনজি চালক সিএনজিসহ উদ্ধার

16

ঢাকায় খুলনাবাসীর বৃহত্তম প্ল্যাটফর্মে নতুন কমিটি—ঐক্য ও উন্ন

17

বিদ্যুৎ সাশ্রয়: বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে ও টি-টো

18

ডাকসু নির্বাচনে থাকছে ‘স্ট্রাইকিং ফোর্স’সহ ৩ স্তরের নিরাপত্ত

19

মির্জাগঞ্জে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

20