অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

অপহরণের চেষ্টা থেকে পালিয়ে বাঁচল স্কুলছাত্রী, কোচিং সেন্টারের সামনে ঘটে ঘটনা


: নওগাঁ শহরে প্রকাশ্য দিবালোকে কোচিং সেন্টারের সামনে থেকে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা করা হলেও নিজের কৌশল ও দ্রুত সিদ্ধান্তে পালিয়ে প্রাণে বাঁচতে সক্ষম হয়েছে সে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে শহরের কেডির মোড় এলাকার একটি কোচিং সেন্টারের সামনে। ভুক্তভোগী শিক্ষার্থী তাহরিম তাওবা শহরের পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাবা মেয়েকে কোচিং সেন্টারে রেখে যান। পরে সকাল ৯টার দিকে নিতে গিয়ে তিনি মেয়েকে আর খুঁজে পাননি। কোচিংয়ের শিক্ষকরা জানান, সে কলম কেনার কথা বলে বাইরে গিয়েছিল, এরপর আর ফেরেনি।

পরে এক মোবাইল ফোন নম্বর থেকে পরিবারকে জানানো হয়, শিক্ষার্থীটি শহরের দয়ালের মোড় এলাকার একটি বাসায় আছে। সেখানে গিয়ে বাবা মেয়েকে উদ্ধার করেন।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, কলম কেনার জন্য বাইরে বের হওয়ার সময় একটি মাইক্রোবাস এসে থামে এবং কয়েকজন ব্যক্তি তাকে জোর করে গাড়িতে তোলে। এরপর চোখ বেঁধে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে একজন ব্যক্তি ফোনে কথা বলতে বলতে অন্যদিকে চলে গেলে সুযোগ বুঝে সে পালিয়ে যায়।

সে আরও জানায়, দৌড়ে পাশের একটি বাড়িতে ঢুকে পড়ে এবং সেখানকার লোকজনকে বাবার নম্বর দিলে তারা যোগাযোগ করেন। পরে বাবা গিয়ে তাকে বাসায় নিয়ে আসেন।

ঘটনার পর আশ্রয় দেওয়া বাড়ির মালিক মোহাম্মদ আখতারুজ্জামান জানান, শিশুটি ভীষণ আতঙ্কিত অবস্থায় ছিল এবং পরে ধীরে ধীরে স্বাভাবিক হয়। তিনি বলেন, শিশুটি জানিয়েছে, তাকে কোচিংয়ের সামনে থেকে তুলে নেওয়া হয়েছিল।

এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

1

প্রশাসনে তোলপাড়: মন্ত্রিপরিষদ সচিব নিয়োগে নতুন বিতর্ক

2

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

3

মানিকগঞ্জে সিরাতুন্নবী (সা.) কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতর

4

মোহাম্মদপুরে ‘হামিদ ভিলা’, ব্যাংকে কোটি টাকার এফডিআর

5

সেন্ট্রাল হাসপাতালে সব অপারেশন বন্ধ, ডা. সংযুক্তা সাহার চিকি

6

পাইথন কিশোর গ্যাংয়ের ৮-১০ সেকেন্ডে কাজ সেরেছি

7

ধনবাড়ীতে গৃহবূধ’র মরদেহ উদ্ধার, স্বজনদের দাবী হত্যা!

8

নিউরোসায়েন্সেস হাসপাতালে চালু হচ্ছে এআই পদ্ধতির চিকিৎসা সেবা

9

ফ্রিজ হিসাব থেকেও ১০০ কোটি উত্তোলন, দুদক নির্দেশ উপেক্ষার অভ

10

আয়ের টানাপোড়েনে ক্ষুদ্র ব্যবসায়ী ও রিকশা চালকরা

11

চার দফা দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি: প্রশ্ন উঠছে, দুর

12

রাশিয়া ও ইরানের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্রুততর করতে যৌথ ট্রান্স

13

ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে

14

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা জব্দ, মালিক পলাতক

15

অপহরণের চেষ্টা থেকে পালিয়ে বাঁচল স্কুলছাত্রী, কোচিং সেন্টারে

16

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

17

জয়পুরহাটে ছাত্রদলের ৭ নেতা বহিষ্কার : বিক্ষোভ ও সংবাদ সম্মেল

18

প্রশিক্ষণ শেষের দিনেই চাকরিচ্যুত ৩ ম্যাজিস্ট্রেট

19

ইবিএল-এর দাবি, ৫০ কোটি টাকার ঋণ এখন দ্বিগুণ’ সূত্র জানায়, প্

20