অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্নীতির অভিযোগে শাল্লার সহকারী প্রকৌশলীকে বদলির সুপারিশ


উদয়ের পথে  :– সুনামগঞ্জের শাল্লায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. রাশেদুল ইসলাম রাশেদের বিরুদ্ধে ওঠা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পর তাঁকে বদলির সুপারিশ করা হয়েছে।

সিলেট সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শেখ সাদী রহমতউল্লাহ প্রধান প্রকৌশলীর কাছে পাঠানো এক চিঠিতে এই সুপারিশ করেন। বুধবার (৮ এপ্রিল) ঢাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর বরাবর চিঠিটি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অন্য সার্কেলে বদলি করার প্রস্তাব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণেরও সুপারিশ করা হয়েছে।

সুনামগঞ্জের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেকুজ্জামান বলেন, “তাকে আপাতত বদলি করার জন্য বলা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ইউএনডিপি প্রকল্প, সরকারি টিউবওয়েল স্থাপন এবং অন্যান্য উন্নয়ন কার্যক্রমে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠে আসে।

তবে অভিযুক্ত সহকারী প্রকৌশলী মো. রাশেদুল ইসলাম রাশেদের বক্তব্য এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগগুলোর বিষয়ে তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাদী হত্যাকাণ্ডের নেপথ্যে কে? আলোচনায় কেরানীগঞ্জের প্রভাবশাল

1

১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ, প্রজ্ঞাপন জারি

2

কুমিল্লা রেলওয়ে স্টেশনে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় মালামাল

3

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার : পরীক্ষার্থী সাড়

4

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ট্রাস্টিবোর্ড কেলেঙ্কারি:

5

মাদারীপুরে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ব্য

6

দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ার ঘটনায় মির্জা ফখরুলের

7

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ মানব পাচ

8

সুনামগঞ্জ-৩ আসনে আলোচনায় বিএনপি’র সম্ভাব্য প্রার্থী আব্দুল ছ

9

পূর্বাচলে জিন্দাপার্ক সংলগ্ন স্থানীয় আদিবাসীদের সাথে রাজউক

10

আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে ,স

11

ইবিএল-এর দাবি, ৫০ কোটি টাকার ঋণ এখন দ্বিগুণ’ সূত্র জানায়, প্

12

বিমানবন্দর থেকে ফেরার পথে সোনারগাঁয়ে প্রবাসীর গাড়িতে ডাকাতি,

13

গাজীপুরে আবাসিক হোটেল অভিযানে আটক ১৩

14

জগন্নাথপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন মহিউদ্

15

ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের পুনরুদ্ধার প্রকল্প ন

16

সিলেটে এবার উৎমাছড়া পর্যটনকেন্দ্রের দুই লাখ ঘনফুট পাথর উদ্ধা

17

অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

18

ইরান যুদ্ধের প্রভাবে আরব আমিরাতের শেয়ারবাজারে বড় ধস

19

মোংলা উপজেলা পানি কমিটির আয়োজনে  দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনু

20