অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

৫ দফায় প্রকল্প কাজ বর্ধিত করেও শেষ হয়নি কুলাউড়া শাহবাজপুর রেলপথ কাজ

৫ দফায় প্রকল্প কাজ বর্ধিত করেও শেষ হয়নি কুলাউড়া শাহবাজপুর রেলপথ কাজ


তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়া-শাহবাজপুর রেলপথ পুনর্বাসন প্রকল্পের ৫ম দফার বর্ধিত সময় শেষ হয়েছে চলতি বছরের ৩০ জুন। নির্ধারিত সময় শেষে কাজের প্রায় ৬০ শতাংশ সম্পন্ন করতে সক্ষম হয়েছে সংশ্লিষ্ট ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে পুরো প্রকল্পের কাজ ২০২৭ সালের ৩০ জুনের মধ্যে শেষ করতে রেল কর্তৃপক্ষ জোরালো তাগিদ দিয়েছে।

ইতিমধ্যে প্রকল্প এলাকার কাজের অগ্রগতি ও ত্রুটি-বিচ্যুতি সরেজমিনে পরিদর্শন করেন বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব (ভৌত অবকাঠামো বিভাগ) এমএ আকমল হোসেন আজাদ।

এসময় সচিব এমএ আকমল হোসেন আজাদ বড়লেখার উত্তর শাহবাজপুর এলাকার রেললাইনের চলমান সংস্কার কাজ এবং সীমান্তবর্তী জিরো পয়েন্ট পর্যন্ত এলাকা ঘুরে দেখেন। তিনি স্থানীয় বাসিন্দা ও জন প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং তাদের বিভিন্ন অভিযোগ ও ত্রুটির বিষয়ে অবগত হন।

স্থানীয়রা বৃটিশ আমলের ঐতিহ্যবাহী এ রেলপথটি দ্রুত সচল করার পাশাপাশি লোকাল প্যাসেঞ্জার ট্রেন এবং ঢাকা-চট্টগ্রামগামী দ্রুততম ট্রেন চালুর দাবি জানান। এতে কুলাউড়া, বড়লেখা ও বিয়ানীবাজারসহ আশপাশের এলাকার মানুষের ভোগান্তি অনেকটাই নিসপত্তি হবে বলে জানান তারা।

পরিদর্শন শেষে পরিকল্পনা সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংস্কার কাজের ত্রুটি ও সমস্যাসমূহ চিহ্নিত করে দ্রুত প্রতিবেদন প্রদানের নির্দেশ দেন। তিনি জানান, কাজ সম্পন্ন হলে এই রুটে চারটি লোকাল প্যাসেঞ্জার ট্রেন এবং দুইটি ইন্টারসিটি ট্রেন (ঢাকা-শাহবাজপুর-ঢাকা) চালুর সম্ভাবনা রয়েছে।

রেলপথ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি, ভবিষ্যতের সম্ভাবনা ও স্থানীয় মানুষের স্বার্থ বিবেচনা আমলে নিয়ে দ্রুত ও মানসম্মত কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান পরিকল্পনা সচিব।
০১৭৪৫৯৩৯৪৪৮

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহে জনস্রোত

1

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার : পরীক্ষার্থী সাড়

2

চট্টগ্রামে দুদকের মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যানের স্ত্রীর ক

3

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নারী নিহত

4

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: গ

5

গণপূর্ত অধিদপ্তরে ‘নেটওয়ার্ক রাজনীতি’: পদোন্নতি ও প্রকল্প বা

6

রাজধানীর রাজউক কর্মকর্তাদের বিত্তবৈভব: অনুসন্ধান, অভিযোগ ও প

7

সন্দ্বীপের হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

8

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত একজন

9

একনেক সভায় ৭ হাজার ১৫০ কোটি টাকার ১২টি উন্নয়ন প্রকল্প অনুমোদ

10

আইইবি নবনির্বাচিত সংসদ সদস্যদের অভিনন্দন জানালো

11

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা

12

রিকশার হ্যান্ডেল থেকে বিসিএস ক্যাডার

13

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের অর্থপাচার: দুদকের অনুসন্ধানে চাঞ্চ

14

অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশজুড়ে ‘ক্রিয়েটিভ হাব’ গড়ার প

15

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩

16

বাংলার মানুষ আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না

17

কাস্টমস সিপাহি থেকে কোটিপতি: মো. জালাল উদ্দিনের

18

রোগীর ভীতি ‘টেস্ট-বাণিজ্য

19

পাইথন কিশোর গ্যাং ৮-১০ সেকেন্ডে লাগে

20