অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

উখিয়া বিজিবি’র হাতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার।

উখিয়া বিজিবি’র হাতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার।


এস এম হুমায়ুন কবির, কক্সবাজার।। 


কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এ অভিযানে মালিকবিহীন ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। 

বিজিবি’ র রামু সেক্টর কমান্ডার মুহাম্মদ মহি উদ্দিন জানান,গত ৯ অক্টোবর রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিডি-১৯ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ দক্ষিণ পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে বিওপি হতে আনুমানিক ৬০০ গজ উত্তর দিকে আন্জুমান পাড়া নামক স্থানে পাহাড়ের ঢালে অবস্থান করেন। আনুমানিক ২০৩০ ঘটিকায় দুইজন ব্যক্তি পাহাড়ের উপর থেকে নীচের দিকে নামার সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে তার হাতে রাখা শপিং ব্যাগ ফেলে দ্রুত রাতের অন্ধকারে পাহাড়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়।

পরে উক্ত স্থানে তল্লাশী করে হলুদ রঙ্গের ব্যাগে ভেতর নীল রঙ্গের বায়ুরোধী ০১ কাট সর্বমোট ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তবে দীর্ঘ তল্লাশি সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। ওই এলাকায় পলায়নরত চোরাকারবারীকে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান চলছে বলে জানান উখিয়া ব্যাটালিয়ন (৬৪বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জসিম উদ্দিন পিএসসি। 



উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত করে এবং গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিপ ফ্রিজে ফাইল, এই বরফ কবে গলবে

1

বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির রেজাউল করিম বাদশার বড় জয়

2

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

3

খুলনায় র‌্যালি-আলোচনায় উদযাপিত হলো আইডিইবি’র ৫৫ বছর পূর্তি

4

ভুয়া বিল, ঘুষ আর অডিট কারচুপি — কোটি টাকার দুর্নীতির নায়ক আব

5

শিশু মমতা হত্যার বিচার দাবিতে স্বজন ও এলাকাবাসীর মানববন্ধন ও

6

ডেটা ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ: দু’টি অধ্যাদেশ জারি

7

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

8

দুদকের তলব, বিনিয়োগকারীদের বিক্ষোভ: চাপে বিএসইসি চেয়ারম্যান

9

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা জব্দ, মালিক পলাতক

10

ভূমি অফিসে ঘুষ বাণিজ্য, তদন্তেও নেই ব্যবস্থা

11

পরিকল্পিত নগরায়ণে রাজউক-রিহাবের যৌথ উদ্যোগ, হচ্ছে বিশেষ কমিট

12

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারে

13

ময়মনসিংহে দুর্নীতির প্রতিবেদন ঘিরে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্

14

শিশুদের মানবিকভাবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি প্রধানমন্ত্রীর

15

নারায়ণগঞ্জে গোপন বৈঠক থেকে মহিলা লীগ নেত্রীসহ ৩ জন গ্রেফতার

16

খুলনায় পুলিশ পরিদর্শক সিরাজুলের মৃত্যু

17

রাজধানীর উন্নয়ন নিয়ন্ত্রণে কঠোর নজরদারির নির্দেশ, রাজউকে মতব

18

জার্মানির গোলবন্যা, নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করে বিশ্বকাপ

19

সমাজসেবায় নতুন অঙ্গীকার লায়ন্স ফাউন্ডেশনের ৪৯তম সাধারণ সভা

20