অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

ভুয়া পরিচয়ের আড়ালে দুলু রাজনৈতিক রঙ বদল

খুলনার বটিয়াঘাটায় আরিফুজ্জামান দুলু নামে এক ব্যক্তিকে ঘিরে একের পর এক অভিযোগ উঠছে। মুক্তিযোদ্ধা পরিবার থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত তার কর্মকান্ড- নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। স্থানীয়ভাবে অনেকে তাকে ক্ষমতার দোসর বললেও, প্রশ্ন উঠছে- তার প্রকৃত পরিচয় আসলে কী? তথ্য বলছে, উপজেলার বিরাট খেয়াঘাট চর এলাকায় মুক্তিযোদ্ধা কমান্ডার বিনয় কৃষ্ণ সরকার ও তার শরীকদের জমি প্রায় ১৭ বছর ধরে প্রভাবশালী মহলের দখলে ছিল। সম্প্রতি তারা নিজ জমিতে ধান রোপণ করে। স্থানীয় সূত্র জানায়, দুলুর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি সেখানে হামলা চালায়। অভিযোগ রয়েছে, রোপণকৃত ধান নষ্ট করা হয় এবং মুক্তিযোদ্ধা পরিবারকে জমি থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়।


একজন মুক্তিযোদ্ধা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমরা যখন নিজের জমিতে চাষাবাদ শুরু করলাম, তখনই বাধার মুখে পড়লাম। এটা কেবল জমির প্রশ্ন নয়, আমাদের অস্তিত্বের লড়াই। সূত্র জানায়, দুলুর বিরুদ্ধে রয়েছে অবৈধ বালু উত্তোলন, চাঁদাবাজি, ব্যক্তিমালিকানাধীন ঘের দখল, অবৈধ ম্যাগনেট ব্যবসা এবং সুন্দরবনের বনদস্যুদের আশ্রয় দেওয়ার মতো অভিযোগ। স্থানীয়রা বলছেন, এসব কার্যক্রমের মাধ্যমেই তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। তথ্য বলছে, তিনি সাংবাদিক পরিচয় ব্যবহার করে নদীতে মাছ ধরতে আসা নৌকা থেকে অর্থ আদায় করেন। এমনকি স্থানীয় এক সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগও আছে তার বিরুদ্ধে রয়েছে।

২০২৩ সালের অক্টোবরে দুলু বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন। এরপর থেকেই তিনি শেখ পরিবারের ঘনিষ্ঠতা এবং উপজেলা চেয়ারম্যান আশরাফুলের সঙ্গে সম্পর্ক দৃঢ় করেন। স্থানীয়রা অভিযোগ করছেন, উপজেলা চেয়ারম্যানের আত্মীয় পরিচয় ব্যবহার করে তিনি প্রভাব বিস্তার করছেন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে এজেন্ট হিসেবেও কাজ করেছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের রাজনৈতিক অবস্থান পরিবর্তন শুধু স্থানীয় রাজনীতির জন্য নয়, গণতান্ত্রিক প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতার জন্যও প্রশ্নবিদ্ধ।

গিরগিটির মতো রূপ বদলের অভিযোগ রয়েছে দুলুর বিরুদ্ধে। কখনো সাংবাদিক, কখনো বিএনপি নেতা, কখনো আওয়ামী লীগের নেতার আত্মীয়, আবার কখনো ব্যবসায়ী-এভাবে একাধিক পরিচয়ে সক্রিয় হওয়ায় অনেকেই প্রশ্ন তুলছেন, “আসল দুলু কে? তার প্রকৃত পরিচয় কী?” একজন স্থানীয় বাসিন্দা বলেন, “তিনি যখন যেটা দরকার, তখন সেই পরিচয় ব্যবহার করেন। কখনো রাজনৈতিক ছাতা, কখনো সাংবাদিকতার পরিচয় এভাবেই ভীতি ও প্রভাব তৈরি করেন।

সিনিয়র সাংবাদিক নেতারা বলছেন, সাংবাদিকতার নাম ব্যবহার করে ব্যবসা বা রাজনৈতিক প্রভাব খাটানো গুরুতর অনৈতিক কাজ। একজন জ্যেষ্ঠ সাংবাদিক নেতা মন্তব্য করেন, “যদি কোনো ব্যক্তি সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি বা ভীতি প্রদর্শন করেন, সেটি শুধু স্থানীয় সমাজ নয়, পুরো সাংবাদিকতার বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আমাদের কাছে প্রায়ই অভিযোগ আসে ভুয়া বা অস্থায়ী সাংবাদিক পরিচয় ব্যবহার করে প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়। এটি আইনের দৃষ্টিতে অপরাধ।” তিনি আরও যোগ করেন, প্রমাণ পাওয়া গেলে প্রেস কাউন্সিল এ ধরনের কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

সব মিলিয়ে প্রশ্ন উঠছে-দুলুর প্রকৃত পরিচয় কী? মুক্তিযোদ্ধা জমি দখল থেকে শুরু করে অবৈধ ব্যবসা, রাজনৈতিক পরিচয় বদল ও সাংবাদিকতার ব্যবহার-এসব অভিযোগের পেছনে তার ক্ষমতার উৎস কোথায়? বিশেষজ্ঞরা মনে করছেন, অভিযোগগুলো যদি প্রমাণিত হয়, তবে এটি শুধু একজন ব্যক্তির সীমাবদ্ধ অনিয়ম নয়, বরং স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও রাজনৈতিক কাঠামোর জবাবদিহির জন্যও বড় ধরনের সতর্কবার্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়াসা এমডি পদের জন্য কোটি টাকার দর-কষাকষি

1

নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে রিজভী

2

মহাখালীর বস্তিতে আগুন : ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

3

বাংলাদেশ বিমানের ১০টি চাকা চুরি!

4

হিজাব নিয়ে এমপি মনিরুলের বক্তব্যের প্রতিবাদে জাবিতে ছাত্রশিব

5

রাজধানীতে ছোট ভাই খু*ন, অভি*যুক্ত বড় ভাই পলাতক

6

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নিয়োগ–দুর্নীতির অভিযোগ: ওএসডি হলেন স

7

রাজধানীতে প্রকাশ্য গুলি ও ককটেল বিস্ফোরণ: আতঙ্কে নগরবাসী, তদ

8

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সর্বোচ্চ আদালতের রায় ২০ নভেম্বর

9

বিপ্লব ও সংহতি দিবসে মোল্লাহাটে মহিলা দলের কর্মী সমাবেশ

10

মহাস্থান হাটে সবজির দাম স্থিতিশীল, সরবরাহ ভালো

11

১২১টি রাজনৈতিক দলের নিবন্ধন আবেদন বাতিল

12

বিটিআরসির ডেটা গতি ও দাম নিয়ে তীব্র অভিযোগ

13

প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ড্রেস, পাটের ব্যাগ

14

শিক্ষক আছেন, শিক্ষার্থী নেই — ফরিদপুরের চরাঞ্চলে শিক্ষা ব্যব

15

ঢাকা ওয়াসার এমডি নিয়োগ: বিতর্ক, দুর্নীতি ও প্রশ্নবিদ্ধ প্রক্

16

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন

17

১০ মাসে সুন্দরবন থেকে অস্ত্রসহ ৪৩ বনদস্যুকে আটক করেছে কোস্টগ

18

খুলনাসহ ৬ জেলায় নতুন ডিসি নিয়োগ

19

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

20