অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত


ধনবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত

মো: পলাশ ইসলাম, ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহীন মাহমুদ। সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. সায়েম ইমরান। এতে উপস্থিত ছিলেন ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, ধনবাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সানোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

এছাড়াও সভায় অংশ নেন—ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান, জামায়াতে ইসলামী প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র প্রতিনিধি, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, বাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি।

সভায় বক্তারা উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অবৈধ মাটি কাটা, ইভটিজিং, অনলাইন জুয়া, চুরি-ছিনতাই, ডাকাতি, আত্মহত্যা, ধর্ষণ, অপহরণ, অগ্নিকাণ্ড, বাল্যবিবাহ ও ঘুষ-দুর্নীতি প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন।

উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা জরুরি। একসাথে কাজ করলে যেকোনো অপরাধ দমন সম্ভব।”

স্থানীয় প্রতিনিধিরা জানান, এসব অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, শিক্ষক, সাংবাদিক ও সামাজিক সংগঠনগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ কোটি টাকার বিলে অনিয়মের তথ্য, নথি খতিয়ে দেখছে অনুসন্ধানকা

1

কুমিল্লা রেলওয়ে স্টেশনে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় মালামাল

2

সাতক্ষীরায় সুদের টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১

3

রাজধানীর রাস্তায় দিনের আলোয় গুলি, তারপর অগ্নিসংযোগ

4

টেকনাফ থেকে ইয়াবাসহ মাদক পাচারকারিকে আটক করেছে কোস্টগার্ড

5

দেশজুড়ে ৩৬ ভুয়া সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও জ

6

গণপূর্তের ই–এম বিভাগ–৩/ ১০ লাখ টাকার ভিডিওতে উন্মোচিত দুর্নী

7

জুড়ীতে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

8

ঢাকা আব্দুল্লাহপুর থেকে টঙ্গী বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা

9

ক্ষমতায়-এলে-‘চাকরির-প্রতিশ্রুতি,-পরে-ফান্ড-নাই’—ড. এম সাখাওয়

10

আব্দুস সালামের রোগমুক্তি কামনায় মাদ্রাসায় দোয়া মাহফিল

11

রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে জুলাই সনদ

12

গাইবান্ধায় এসপি ও ওসির বিরুদ্ধে এসআইয়ের স্ত্রীর মামলা: “চাপ,

13

খুলনায় জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন, ‘বিচার সবার অধিকার’ জ

14

যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

15

হামে মৃত্যু কমছে না, সপ্তাহে গড়ে ৫০ জনের বেশি শিশুর প্রাণহান

16

নবগঠিত কমিটির নেতৃত্বে সাভারে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

17

খুলনায় পুলিশ পরিদর্শক সিরাজুলের মৃত্যু

18

জার্মানির গোলবন্যা, নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করে বিশ্বকাপ

19

সাউথইস্ট ব্যাংকের নতুন এমডি ও সিইও খালিদ মাহমুদ খান

20