অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 27, 2025 ইং
অনলাইন সংস্করণ

গোপন মুহূর্তের ছবি ফাঁস হলে সেটা গোপনীয়তা

আলিয়া ভাটের বাড়ি ঘিরে বিতর্ক, পায়েল রোহতগীর কটাক্ষে সমালোচনা

মুম্বাইয়ের পালি হিলে রাজ কাপুরের পুরনো বাড়ি ভেঙে নতুন করে গড়েছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। বাড়ি তৈরির কাজ শেষ হতেই সেটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আর তাতেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন আলিয়া।

অভিনেত্রীর অভিযোগ, কিছু পাপারাজ্জি ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করে তার বাড়ির ছবি তুলেছে। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব ছবি ও ভিডিও মুছে ফেলার আহ্বান জানিয়েছেন।

তবে আলিয়ার এই বক্তব্য নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। অভিনেত্রী পায়েল রোহতগী পাল্টা মন্তব্য করে বলেন, “রাস্তার দিক থেকে বাড়ির ছবি তোলা ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ নয়। গোপন মুহূর্তের ছবি ফাঁস হলে সেটা গোপনীয়তা লঙ্ঘন হিসেবে ধরা যায়, বাড়ি নয়।”

পায়েলের মতে, যেহেতু বাইরে থেকে অনেকেই ভিডিও করে যেখানে আশপাশের বাড়িও ধরা পড়ে, তাই এটিকে প্রাইভেসি ভঙ্গ বলা যাবে না। তিনি আরও যোগ করেন, “আলিয়ার মতো তারকাদের নিরাপত্তারক্ষী ও সিসিটিভি বসানোর ক্ষমতা আছে, তাই সেই ব্যবস্থাই করা উচিত।”

তবে এই মন্তব্য ঘিরে উল্টো সমালোচনার মুখে পড়েছেন পায়েল রোহতগী। অনেক নেটিজেন মনে করছেন, ইচ্ছাকৃতভাবে বিতর্কিত মন্তব্য করে নিজেকে আলোচনায় আনতে চাইছেন তিনি। তাদের ভাষায়, “এই মন্তব্য শুধু ঘৃণা ছড়ানোর জন্যই করা।”

অন্যদিকে, নেটিজেনদের আরেক অংশ মনে করছে—আলিয়ার প্রতিক্রিয়াটাও অতিরঞ্জিত। ফলে সোশ্যাল মিডিয়ায় দুই পক্ষের যুক্তি-তর্কে এখন বেশ সরগরম আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনাটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণপূর্ত অধিদপ্তরে ‘নেটওয়ার্ক রাজনীতি’: পদোন্নতি ও প্রকল্প বা

1

নিয়ামতপুরে যুবদল নেতার নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা

2

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য, বৈশ্বিক চ

3

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সবাই আন্তরিকতার হবে : প্রাথমিক ও

4

ওপেনএআইয়ের ‘সোরা’ অ্যাপ এবার অ্যান্ড্রয়েডে।

5

১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ, প্রজ্ঞাপন জারি

6

জলকামান-সাউন্ড গ্রেনেডে শিক্ষকদের ছত্রভঙ্গ

7

মান্দায় ঘুষ বাণিজ্যের অভিযোগে বিদায়ী ওসি মনসুর রহমান

8

বগুড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

9

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪; চ

10

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

11

বনানী থানার পরিদর্শক মঈন উদ্দিনের বিরুদ্ধে স্পা–সীসা বার থেক

12

খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার

13

মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি : ট্রাম্প

14

ধ্বংস করে নয়, প্রকৃতি রক্ষা করেই উন্নয়ন করতে হবে : পরিবেশ উ

15

ধনবাড়ীতে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

16

জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল, উপদেষ্টাদের বদলি ক্ষমতা শূন্যে

17

সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

18

যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় স

19

কুমিল্লায় শিশু সায়মন হত্যা মামলা একজনের মৃত্যুদণ্ড অপরজনের য

20