অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

চীন-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত


শুক্রবার সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, ‘প্রতিবেশী অঞ্চলের সব ধরনের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয় এবং প্রয়োজন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।’

সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকরা বাংলাদেশ ও চীনের ক্রমবর্ধমান কৌশলগত সম্পৃক্ততা নিয়ে একাধিক প্রশ্ন করেন। এর মধ্যে ছিল চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান কেনার সম্ভাবনা, প্রস্তাবিত বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর (বিএমসিইসি) এবং তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে চীনের সম্পৃক্ততা।

সাম্প্রতিক চীন সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডর প্রকল্পের প্রস্তাব দেয় বেইজিং।

এর আগে বৃহস্পতিবার ঢাকায় এক সংবাদ ব্রিফিংয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, এক দশকেরও বেশি আগে চীন এই করিডরের প্রস্তাব দিয়েছিল। তখন এতে ভারতকেও অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় ছিল, তবে ভারত এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। তিনি আরও বলেন, এখনো এই প্রকল্পে ভারতসহ অন্যান্য দেশের অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত রয়েছে।

এদিকে তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশি বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনায় সহযোগিতা করতে সম্মত হয়েছে চীন। বেইজিংয়ের দাবি, এই প্রকল্প কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয়।

২০১১ সালে তিস্তার পানি বণ্টন চুক্তির সব প্রস্তুতি সম্পন্ন হলেও ভারতের পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতার কারণে চুক্তিটি সই হয়নি। এরপর বাংলাদেশ তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চায়।

রণধীর জয়সওয়াল জানান, এ বিষয়ে ভারতের অবস্থান আনুষ্ঠানিকভাবে ঢাকাকে জানানো হয়েছে। তবে সেই অবস্থানের বিস্তারিত তিনি প্রকাশ করেননি।

তিনি বলেন, বাংলাদেশে ভারতের উন্নয়ন সহযোগিতামূলক প্রকল্পগুলো পারস্পরিকভাবে সম্মত রোডম্যাপ অনুযায়ী পরিচালিত হয় এবং সেগুলো নিয়মিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি বৃহত্তর আঞ্চলিক নীতি ও দীর্ঘমেয়াদি কৌশলগত স্বার্থের আলোকে বাংলাদেশ-সংক্রান্ত সব অগ্রগতি মূল্যায়ন অব্যাহত রাখবে ভারত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোগীর ভীতি ‘টেস্ট-বাণিজ্য

1

উখিয়া বিজিবি’র হাতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার।

2

রাজশাহীতে ভ্যানচালককে পিটিয়ে হত্যা, পরিবারের আহাজারি

3

খুলনায় নেশার টাকা না পেয়ে পিতাকে হত্যা:

4

আখাউড়ায় বিএনপির মনোনয়নপ্রাপ্ত মুশফিকুর রহমানের গণসংযোগ শুরু

5

রাশিয়া ও ইরানের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্রুততর করতে যৌথ ট্রান্স

6

সংসদের সাউন্ড সিস্টেম কেনাকাটায় অনিয়ম: অনুসন্ধানে দুদক

7

দিস ইজ নট শাহবাগ স্কয়ার, দিস ইজ পার্লামেন্ট”—সংসদে স্পিকারে

8

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: গ

9

বনানী থানার পরিদর্শক মঈন উদ্দিনের বিরুদ্ধে স্পা–সীসা বার থেক

10

মমতার ৩৫ মন্ত্রীর ২২ জনেরই নিজ আসনে পরাজয়

11

ট্রাম্প ন্যাটোকে ‘ব্যর্থ’ বললেন, গ্রিনল্যান্ড নিয়ে পুনরায় হু

12

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

13

ধ্বংস করে নয়, প্রকৃতি রক্ষা করেই উন্নয়ন করতে হবে : পরিবেশ উ

14

বেলকুচিতে প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, তদ

15

হজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত

16

জাতির প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান ইউজিসি

17

পিয়নের প্রতারণায় এইচএসসি পরীক্ষা দিতে পারলেন না দুই ছাত্রী

18

শেরপুর-৩ আসনের নির্বাচনে মোতায়েন ১৬ প্লাটুন বিজিবি

19

বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে — মন্তব্য তারেক রহমানে

20