অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 15, 2026 ইং
অনলাইন সংস্করণ

হিজাব নিয়ে এমপি মনিরুলের বক্তব্যের প্রতিবাদে জাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ


নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদে হিজাব, নিকাব ও পর্দা প্রসঙ্গে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী-এর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

রোববার রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে সংগঠনটির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় ‘হিজাব নারীর অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’ এবং ‘হিজাব-নিকাবের অপমান, সইবে না মুসলমান’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. মাজহারুল ইসলাম বলেন, হিজাব, নিকাব ও বোরকা দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় পরিচয়, সংস্কৃতি ও মূল্যবোধের গুরুত্বপূর্ণ অংশ। জাতীয় সংসদে নারীর পোশাক নিয়ে করা মন্তব্যকে তারা অনভিপ্রেত ও অসম্মানজনক বলে মনে করেন এবং এর তীব্র নিন্দা জানান।

তিনি বলেন, কোনো নারীকে তার পোশাকের কারণে হেয় প্রতিপন্ন করা বা কটাক্ষ করা গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তিনি বিতর্কিত বক্তব্য প্রত্যাহার, প্রকাশ্যে দুঃখ প্রকাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্র নারীদের পোশাক ও ব্যক্তিগত পছন্দের প্রতি সম্মান নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে হিজাব, বোরকা ও পর্দাকে অবমাননার চেষ্টা গ্রহণযোগ্য নয়। ধর্মীয় অনুশীলন ও ব্যক্তিগত স্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক জনপ্রতিনিধির দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশ থেকে ছাত্রশিবির নেতারা এমপি মনিরুল হক চৌধুরীর বক্তব্য প্রত্যাহার এবং জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান। পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ, ব্যক্তিগত স্বাধীনতা ও সাংবিধানিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই তলায় দুবার চুক্তি—কুষ্টিয়া মেডিকেল প্রকল্পে বিস্ময়কর অনি

1

হিজাব নিয়ে এমপি মনিরুলের বক্তব্যের প্রতিবাদে জাবিতে ছাত্রশিব

2

ঘাটাইলের সংগ্রামপুরে বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন

3

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

4

মান্ডায় খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার: আতঙ্কে এলাকাবাসী, কিশোর গ্যাং

5

জনপ্রশাসনে অস্থিরতা: সচিব পরিবর্তনেও সংকট কাটেনি—অভিযোগ বৈষম

6

হযরত শাহজালালে ৭৬ ভরি স্বর্ণসহ ৩ জন আটক

7

গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে প্রবাসী মন্ত্রণালয়ের বৈঠক

8

গণভোট ছাড়া নির্বাচন অর্থহীন হবে”— লন্ডনে জামায়াত আমির ডা. শফ

9

দেশের অশুভ শক্তিরা নির্বাচন ভণ্ডুল করতে চায়: আযম খান

10

খুলনায় বিএনপির প্রার্থী ঘোষণা: পাঁচ আসনে ধানের শীষ, একটিতে

11

১৮ কোটির সম্পদের প্রমাণ, বৈধ মো. মোমিনুল ইসলাম কেবল ৬ কোটি

12

জয়পুরহাটে বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশীর বর্ণাঢ্য শোডাউন

13

দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটির প্রধান প্রকৌশলী বরখাস্ত

14

৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির ভ্যাট গোয়েন্দার অভিযান

15

রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

16

শেরপুর-৩: বিএনপির মাহমুদুল হক রুবেল বড় ব্যবধানে জয়ী

17

ইরান যুদ্ধের প্রভাবে আরব আমিরাতের শেয়ারবাজারে বড় ধস

18

কুমিল্লায় বিশ্ববিদ্যালয়ছাত্রী ফারিহার মৃত্যু: স্বামী-শ্বশুরস

19

মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনে

20