অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজউকে ১৩২ নতুন ডেভেলপার প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ বিতরণ, আইন মেনে ভবন নির্মাণের কঠোর নির্দেশনা



রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আবাসন খাতে নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা জোরদারের অংশ হিসেবে ১৩২টি নতুন নিবন্ধিত রিয়েল এস্টেট ডেভেলপার প্রতিষ্ঠানের মধ্যে নিবন্ধন সনদ বিতরণ করেছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে রাজউক অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সনদ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম। সভাপতিত্ব করেন রাজউকের সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) এরাদুল হক।

অনুষ্ঠানে রাজউক কর্মকর্তারা আবাসন খাতে বিদ্যমান আইন ও বিধিমালা যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে এরাদুল হক বলেন, রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং সংশ্লিষ্ট বিধিমালার শর্ত প্রতিপালন ছাড়া কোনো উন্নয়ন কার্যক্রম পরিচালনার সুযোগ নেই। তিনি নিবন্ধিত প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল ও আইনানুগভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান রিয়াজুল ইসলাম অনুমোদিত নকশা ও বিদ্যমান নির্মাণবিধি অনুসরণ করে ভবন নির্মাণের নির্দেশনা দেন। তিনি বলেন, ক্রেতাদের স্বার্থ সুরক্ষা, নির্মাণমান নিশ্চিতকরণ এবং আবাসন খাতে স্বচ্ছতা প্রতিষ্ঠার মাধ্যমে পরিকল্পিত ও টেকসই নগরায়ণ সম্ভব। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, আইন লঙ্ঘন করে পরিচালিত কোনো নির্মাণ কার্যক্রমের ক্ষেত্রে রাজউক ছাড় দেবে না।

অনুষ্ঠানে উন্নয়ন নিয়ন্ত্রণ-১ এর পরিচালক মো. মনিরুল হক, উন্নয়ন নিয়ন্ত্রণ উইংয়ের কর্মকর্তারা, বিভিন্ন ডেভেলপার প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজউকে ১৩২ নতুন ডেভেলপার প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ বিতরণ, আইন

1

১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ, প্রজ্ঞাপন জারি

2

৮০ কোটি টাকা কমিশন ডিসি-এসপির দপ্তরে

3

খুলনার নিজ বাড়ির সামনে গুলি করে যুবককে প্রাণহানি

4

জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি জনি গ্রেপ্তার

5

নওগাঁ সরকারি কলেজে উত্তেজনা

6

জাতীয় ঐকমত্য কমিশনের ব্যয় নিয়ে তোলা অভিযোগ ভিত্তিহীন: কমিশনে

7

উখিয়া বিজিবি’র হাতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার।

8

মান্দায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন

9

১,৬১৩ কোটি টাকা পাচারের অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্

10

দুর্নীতির অভিযোগে শাল্লার সহকারী প্রকৌশলীকে বদলির সুপারিশ

11

গুলশানে হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

12

টেকনাফে গাঁজাসহ নারী মাদক কারবারী গ্রেফতার, মাদকের রুট নস্যা

13

সাংবাদিক মারিয়াম, বলে গেলেন আমরা যেন বিদায়ের সময় না কাঁদি

14

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ

15

৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কুমিল্লা জেলা সদরের স্বেচ্

16

সুন্দরবনে অস্ত্র ও গুলিসহ বনদস্যু দুলাভাই বাহিনীর সহযোগী আটক

17

কিশোরগঞ্জে আবাসিক হোটেলে যুবকের মরদেহ

18

পাকিস্তানের তিন নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি, পাঞ্জাবে উচ্চ

19

খুলনায় হিলিয়াম রেস্টুরেন্টের নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা কাণ

20