অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষাপটে নাগেশ্বরীতে যুবলীগ নেতা গ্রেফতার


কুড়িগ্রাম  প্রতিনিধি
বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ১৩ নভেম্বর দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়ার পর, সম্ভাব্য নাশকতা ঠেকাতে সারাদেশে শুরু হয়েছে বিশেষ অভিযান ও ধরপাকড়। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানের অংশ হিসেবে কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশ আজ শনিবার (১০ নভেম্বর) সকালে পৌর যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) নিশ্চিত করেছেন যে, সকাল ১১টার দিকে পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান (৩৮)-কে গ্রেফতার করা হয়। তিনি পূর্বের একটি মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি হলো—
এফআইআর নং: ১৯, তারিখ: ২০ জুলাই ২০২৫
জিআর নং: ১৩৫, তারিখ: ২০ জুলাই ২০২৫
ধারা: সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৮/৯/১০/১২/১৩
ওসি আরও জানান, “আওয়ামী লীগের ঘোষিত আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে নাশকতার আশঙ্কা রয়েছে। তাই আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে আছে। পুরনো মামলায় পলাতক আসামিদেরও গ্রেফতারের আওতায় আনা হচ্ছে।”
উল্লেখ্য, ১৩ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে এবং বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলাপাড়ায় আয়কর সচেতনতা সভা

1

রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান: দালাল চক্রের

2

শেরপুর-৩ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু

3

জনপ্রশাসন বিষয়ক কমিটি বাতিল, উপদেষ্টাদের বদলি ক্ষমতা শূন্যে

4

৩ কোটি টাকার ‘পচা চাল’ কেলেঙ্কারি: ভবানীগঞ্জ খাদ্যগুদামের কর

5

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী স্পেন

6

চরভদ্রাসন সাব-রেজিষ্ট্রার সাপ্তাহে ১দিন অফিস করনে সেবা গৃহীত

7

ঘাটাইলে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন

8

হামে মৃত্যু ও টিকার ঘাটতি নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ রুমিন ফার

9

সন্দেহজনক হামে’ আরও ১০ শিশুর মৃত্যু, বেশি ঢাকায়

10

হরমুজ প্রণালিতে এক দিনে তিন পণ্যবাহী জাহাজে হামলা

11

লালমনিরহাটে ব্যাংক প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

12

ভবানীপুরে চলছে মমতা-শুভেন্দুর হাড্ডাহাড্ডি লড়াই

13

পাঠ্যপুস্তক ক্রয় প্রক্রিয়ার সময়সীমা হ্রাসের প্রস্তাব অনুমোদন

14

বাংলাদেশ মাঠপ্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির পূর্ণা

15

অভ্যন্তরীণ অস্থিরতা ও বদলি বাণিজ্য: সংকটে জাতীয় রাজস্ব বোর্ড

16

ইবিএল-এর দাবি, ৫০ কোটি টাকার ঋণ এখন দ্বিগুণ’ সূত্র জানায়, প্

17

বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক

18

কুশারিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫: টিম সাগরের বিজয় উল্লাস

19

শ্রীমঙ্গলে ছড়ার ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন

20