অনলাইন ডেস্ক
প্রকাশ : May 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

২ কোটি টাকার টয়লেট নিয়ে তোলপাড়!

পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি টয়লেটের নামফলকে প্রায় দুই কোটি টাকা ব্যয় উল্লেখকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ার পর তা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

স্থানীয় সূত্র জানায়, বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের রামনগর গ্রামে একটি মসজিদের পাশে মুসল্লিদের ব্যবহারের জন্য টয়লেটটি নির্মাণ করা হয়। ২০২৪-২০২৫ অর্থবছরে রাজস্ব তহবিলের অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) প্রকল্পটি বাস্তবায়ন করে।

প্রকল্প শেষে টয়লেটের দেয়ালে স্থাপিত নামফলকে নির্মাণ ব্যয় হিসেবে লেখা হয় ১ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৯৩ টাকা। এই অঙ্কটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত তা ভাইরাল হয় এবং সমালোচনার ঝড় ওঠে।

ফেসবুকে অনেক ব্যবহারকারী সরকারি অর্থ অপচয়ের অভিযোগ তোলেন। আরিফুল নামের এক ব্যবহারকারী মন্তব্য করেন, “সরকারি টাকা এভাবেই লুটপাট হচ্ছে।” ইউনুস আলী নামের আরেকজন লেখেন, “এত দামি টয়লেট আমরা ব্যবহার করতে চাই না।”

এ বিষয়ে মসজিদ কমিটির সভাপতি আব্দুল করিম হাওলাদার বলেন, “নামফলকে দুই কোটি টাকা লেখা দেখে আমরা নিজেরাও অবাক হয়েছি। প্রকৃত খরচ সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না।”

বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি কামরুজ্জামান ফিরোজ বলেন, “একটি সাধারণ ভুলকে বড় করে ছড়ানো হয়েছে। সরকারকে বিব্রত করতে একটি চক্র এটি ইস্যু বানিয়েছে।”

তবে বাউফল উপজেলা প্রকৌশলী আরজুরুল হক দাবি করেন, প্রকৃত ব্যয় মাত্র ১ লাখ ৯৯ হাজার ৯৯৯ দশমিক ৯৩ টাকা। তিনি বলেন, “নামফলক প্রিন্টিংয়ের সময় ভুলবশত অতিরিক্ত শূন্য যুক্ত হয়ে যায়। বিষয়টি জানার পর তা সংশোধন করা হয়েছে।”

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে এখনও আলোচনা অব্যাহত রয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

1

সংশোধনী ও দুঃখ প্রকাশ

2

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার : পরীক্ষার্থী সাড়

3

চাঁদপুরে পাউবো প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির বিস্তর অভি

4

কুমিল্লায় দুই মাসে ২৭ খুন, অপমৃত্যু ১০৫ জনের

5

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

6

জাহানারার উথ্থানে নারী দলের অস্থিরতা — বিসিবি বসছে তল্লাশি ম

7

বরগুনায় উত্তাল সাগরে দুই ট্রলারডুবি: ১৬ জেলে উদ্ধার, নিখোঁজ

8

সাভারে সাংবাদিক মেহেদী হাসান মানিকের বিরুদ্ধে মিথ্যা মামলা

9

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

10

সাবেক আইনমন্ত্রীর পিএস ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ।

11

চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ব্যাংক ম্যানেজারসহ ৩

12

দুদকের মামলা ও দুর্নীতির অভিযোগ সত্ত্বেও মাহফুজুরকে গুরুত্বপ

13

নিত্যপণ্যের দাম কমছে না, তেলের সংকটে চাপে বাজার

14

সিঙ্গাপুরে চাকরির স্বপ্ন, প্রতারণার ফাঁদ: প্রবাসীদের অভিযোগে

15

চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ব্যাংক ম্যানেজারসহ ৩

16

বাউফলে জেলেদের খাদ্য সহায়তার চালে অনিয়মের অভিযোগ, জনপ্রতি ৫

17

স্বাস্থ্য শিক্ষা খাতে সংস্কার কাজের নামে অনিয়মের অভিযোগ:নির্

18

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১

19

বপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর: সংসদে সর্বসম্মত ধন্যবাদ প

20