অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

মোংলায় পিস অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও টিশার্ট বিতরণ


মোংলা প্রতিনিধি:
নতুন রক্তদাতাদের সন্ধানে মোংলায় ফ্রি ব্লাড গ্রুপিং ও ডেন্টাল চেক-আপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে মোংলা পোর্ট পৌরসভার নতুন বাসস্ট্যান্ড প্রাঙ্গণে খাদিজাতুল কোবরা (রাঃ) নূরানী মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানে এই ক্যাম্পের আয়োজন করে উপজেলাব্যাপী পরিচিত সেবামূলক সংগঠন পিস অর্গানাইজেশন।

ক্যাম্পে রাজিয়া ডায়াগনস্টিকের পরিচালক ডাঃ মেহেদি হাসান হাবিব এবং ল্যাব টেকনোলজিস্ট আশিক বিল্লাহ উপস্থিতদের ব্লাড গ্রুপ নির্ণয় করেন। পাশাপাশি ওমর ডেন্টাল কেয়ার-এর পরিচালক ওমর ফারুক রোগীদের ডেন্টাল চেক-আপ সেবা প্রদান করেন। বিকাল-সন্ধ্যা জুড়ে অনুষ্ঠিত এই ক্যাম্পে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

নেগেটিভ (নতুন) রক্তযোদ্ধাদের রক্তদানে উৎসাহ দিতে সংগঠনের পক্ষ থেকে কাস্টমাইজড টি-শার্ট উপহার দেওয়া হয়।

সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব আবু হানিফের নেতৃত্বে ক্যাম্পটি সফলভাবে সম্পন্ন হয়। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের কর্মী ইমরান হুসাইন ঈসা, খান তাহিদুল, মারুফ বিল্লাহ, বনি আমিন, অনিক হোসেন, মুশফিকুর রহমান, শরিফুল ইসলামসহ সংগঠনের একঝাঁক নিরলস স্বেচ্ছাসেবী।

রিয়াদুল ইসলাম সাকী ও তার বন্ধুদের উদ্যোগে ২০২১ সালের ৬ জুন করোনার ভয়াল সময় থেকে যাত্রা শুরু করা পিস অর্গানাইজেশন মানবতার টানে মানুষের পাশে দাঁড়িয়ে শতাধিক ব্লাড ডোনেশন, শীতবস্ত্র বিতরণ, ইফতার ও ত্রাণ সহায়তাসহ নানামুখী সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অমায়িক আচরণ, আন্তরিকতা ও মানবসেবাকে মূলনীতি ধরে এগিয়ে চলা এই তরুণ সংগঠন ভবিষ্যতে ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ, ফ্রি টেইলারিং প্রশিক্ষণ, ফ্রি বয়স্ক শিক্ষা এবং ফ্রি অ্যাম্বুলেন্স সেবা চালুর মাধ্যমে উপজেলার আরও অধিক মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখছে। মানবতার জন্য তাদের এই নিরলস প্রয়াস সবার মাঝে নতুন আশার আলো জাগিয়ে তুলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবারের আকুতি আছিয়াকে বাঁচান

1

এস আলমের পিএস থেকে ডিএমডি হওয়া আকিজ উদ্দিন

2

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকাস্থ বৃহত্তর খুলনা সমিতির শোক

3

রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ১

4

অনিয়মে এনবিএল সিকিউরিটিজকে ২১ লাখ টাকা জরিমানা

5

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

6

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

7

রাজধানীর রাজউক কর্মকর্তাদের বিত্তবৈভব: অনুসন্ধান, অভিযোগ ও প

8

চেয়ারম্যান,এমডি কারাগারে: মব গোষ্ঠির দখলে মোহনা টিভি!

9

গণপূর্তে আবারও বাধ্যতামূলক অবসর: প্রশ্ন উঠছে প্রশাসনিক সিদ্ধ

10

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের

11

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

12

আখাউড়ায় বিএনপির মনোনয়নপ্রাপ্ত মুশফিকুর রহমানের গণসংযোগ শুরু

13

পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৪ ডিগ্রিতে

14

সংশোধনী ও দুঃখ প্রকাশ

15

বেলকুচিতে প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, তদ

16

দুই সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগ, প্রশ্নে

17

সিলেটে চা শ্রমিকদের ফুলেল অভ্যর্থনায় প্রধানমন্ত্রী তারেক রহম

18

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

19

দশম গ্রেডসহ তিন দফা দাবির আন্দোলন: ৫ শিক্ষক নেতা ও ৪২ সহকারী

20