অনলাইন ডেস্ক
প্রকাশ : Jun 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

জুমে আয়োজিত সেমিনার-কর্মশালার সম্মানির নতুন হার নির্ধারণ করল সরকার


অনলাইনে জুম প্ল্যাটফর্মে আয়োজিত সরকারি সেমিনার ও কর্মশালার বিভিন্ন খাতে প্রদেয় সম্মানির হার পুনঃনির্ধারণ করেছে সরকার।

এ বিষয়ে একটি পরিপত্র জারি করেছে অর্থ বিভাগ। মঙ্গলবার জারি করা পরিপত্রে বলা হয়েছে, পরিচালন বাজেটের আওতায় অনুষ্ঠিত অনলাইন সেমিনার ও কর্মশালার জন্য নতুন সম্মানি কাঠামো কার্যকর করা হয়েছে এবং এটি জারির তারিখ থেকেই কার্যকর হবে।

পরিপত্রে স্বাক্ষর করেন অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।

নতুন নির্দেশনা অনুযায়ী, সেমিনার বা কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনকারী একজন বক্তা সর্বোচ্চ ৪ হাজার ৫০০ টাকা সম্মানি পাবেন।

সঞ্চালকের জন্য সম্মানি নির্ধারণ করা হয়েছে ৪ হাজার টাকা। একই হারে সর্বোচ্চ তিনজন আলোচককে জনপ্রতি ৪ হাজার টাকা করে প্রদান করা যাবে।

এছাড়া র‌্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালনকারীরা জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা সম্মানি পাবেন। এ খাতে সর্বোচ্চ দুইজনকে অর্থ প্রদান করা যাবে।

অন্যদিকে, সেমিনার বা কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক অংশগ্রহণকারীর জন্য ১ হাজার টাকা সম্মানির বিধান রাখা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, অনলাইন সেমিনার ও কর্মশালার সম্মানি সংক্রান্ত ২০২১ সালের ২৫ আগস্ট জারি করা পূর্ববর্তী নির্দেশনা বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে নতুন হার অনুযায়ী সকল অনলাইন সেমিনার ও কর্মশালার সম্মানি প্রদান করা হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে অনলাইনভিত্তিক সরকারি সভা, প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমান বাস্তবতা বিবেচনায় সম্মানির হার পুনর্বিন্যাস করা হয়েছে, যা অনলাইনভিত্তিক জ্ঞান বিনিময়, প্রশিক্ষণ এবং নীতিনির্ধারণী আলোচনায় অংশগ্রহণকারীদের আরও উৎসাহিত করবে বলে তারা আশা করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

1

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

2

বোয়ালখালীতে মুজিব সৈনিক সরোয়ার গ্রেপ্তার

3

ফেনীর ছাগলনাইয়ায় পূজামণ্ডপে বিজিবি মোতায়েন ও নিরাপত্তা জো

4

লালমনিরহাটে ব্যাংক প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

5

পঞ্চগড়ে দুদকের গণশুনানি আগামীকাল

6

নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল: উন্নয়নের নামে দুর্নীতি

7

নথি গায়েব, ১৪৬ কোটি টাকার কর ফাঁকি: ঢাকার কর কর্মকর্তার বিরু

8

ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার বদলি

9

গাজীপুরে সাংবাদিক হত্যায় ৮ জনের বিরুদ্ধে চার্জশিট

10

ঝিলমিল আবাসিক প্রকল্প দ্রুত বাসযোগ্য করতে রাজউকের উচ্চপর্যায়

11

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

12

গণপূর্তের-১০-লাখ-টাকার-ভিডিও-ফাঁস:-ময়নুল-হক-ও-রায়হান-মিয়ার-ভ

13

ব্যাপক বিক্ষোভের পর ইন্দোনেশিয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

14

রাঙ্গামাটির কাঠালতলী ফিসারী সংযোগ সড়ক বাঁধে নতুন পর্যটন স্পট

15

শ্রীমঙ্গলে পথশিশুদের টাইফয়েড টিকাদান

16

বাগেরহাট অফিসার্স ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

17

"মাঠে রাজনীতি নয়, মানুষের পাশে থাকতে এসেছি" — কর্নেল (অব.) আ

18

রূপগঞ্জে ঘোড়া জ,বাইয়ের চক্র: ১৩ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

19

ঘাটাইলে বিএনপির পথসভা ও গণসংযোগ

20