অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

রাজবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে সার ও বীজ বিতরণ

জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে এ বছর জেলার ৫টি উপজেলায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতে মোট ৩ কোটি ৪৫ লাখ ৩ হাজার ২০০ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আজ মঙ্গলবার জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ে কৃষকদের মধ্যে গম, সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, পিয়াজ, মসুর ও খেসারিসহ বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাতের বীজ ও প্রয়োজনীয় সার বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলামের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়মা হক ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জনি খান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, রাজবাড়ী জেলা দেশের ৬৪ জেলার মধ্যে অন্যতম পিয়াজ উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিত। বর্তমানে দেশের মোট পিয়াজ উৎপাদনের প্রায় এক-তৃতীয়াংশ রাজবাড়ী জেলায় উৎপাদিত হয়। 

কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, এ জেলার মাটি ও আবহাওয়া পিয়াজসহ অন্যান্য রবি ফসলের জন্য অত্যন্ত উপযোগী।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, ‘সরকার কৃষকদের পাশে আছে। আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করতে পারলে কৃষক যেমন উপকৃত হবেন, তেমনি দেশের খাদ্য নিরাপত্তাও আরও সুদৃঢ় হবে।’

উপ পরিচালক ডা. মো. শহিদুল ইসলাম বলেন, জেলায় বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচি চলমান রয়েছে। তিনি বলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা মাঠে ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদেরকে প্রেরণা দিয়ে চলেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

1

পাঠ্যপুস্তক ক্রয় প্রক্রিয়ার সময়সীমা হ্রাসের প্রস্তাব অনুমোদন

2

গণপূর্তে ‘ বদলি বাণিজ্য সিন্ডিকেট, ভাঙতে চান মন্ত্রী-প্রতিমন

3

দেশে ফিরেই বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

4

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

5

হামে মৃত্যু কমছে না, সপ্তাহে গড়ে ৫০ জনের বেশি শিশুর প্রাণহান

6

মুগদায় ছাত্রদল নেতা মেহেদীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, শি

7

কোস্ট গার্ডকে আধুনিক বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরা

8

অস্ত্র মামলায় ফয়সাল করিম মাসুদের ১০ বছরের কারাদণ্ড

9

বিদ্যুৎ খাতে বিপুল লোকসান: পিডিবির হিসাব বলছে, সরকারের ভর্তু

10

সাতক্ষীরায় ভারতীয় ওষুধ ও ফেন্সিডিল জব্দ করেছে কোস্ট গার্ড

11

খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের টেন্ডারবাজি :

12

গাজীপুরের টঙ্গীতে বিএনপির ৩১ দফা ভিত্তিক রাষ্ট্র কাঠামো মেরা

13

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: গ

14

মহাখালীর বস্তিতে আগুন : ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

15

ঘাটাইলে মোবাইল কোর্ট: অনিয়মে জরিমানা, নজরদারিতে বাজার পরিস্থ

16

কোম্পানীগঞ্জে ৬ দিনব্যাপী নায়েমের ৬০তম স্যাটেলাইট ট্রেনিং কো

17

পাবনার সাঁথিয়ায় পুত্রবধূর কোপে শ্বশুর নিহত

18

মমতার ৩৫ মন্ত্রীর ২২ জনেরই নিজ আসনে পরাজয়

19

লালমনিরহাটে বিএনপির সদস্য সংগ্রহে জনস্রোত

20