অনলাইন ডেস্ক
প্রকাশ : Dec 2, 2025 ইং
অনলাইন সংস্করণ

বিএনপির নির্বাচন প্রস্তুতি তারেকের ফেরার ওপর নির্ভরশীল নয়: স্থায়ী কমিটির সদস্য

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বা না ফেরাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যে আলোচনা চলছে, তা অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর মতে, এ বিষয়ে অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি করার কোনো কারণ নেই। দেশের রাজনীতি বা আসন্ন নির্বাচন—কোনোটিই তারেক রহমানের ফেরার ওপর নির্ভর করছে না।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, ‘তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত একান্তই তাঁর ব্যক্তিগত ও পারিবারিক বিষয়। কে কখন ফিরবেন, সেটা নিয়ে অতি উৎসাহ দেখানোর প্রয়োজন নেই।’

তিনি আরও বলেন, ‘তিনি দেশে না ফিরলেও রাজনীতি বা আগামী নির্বাচন—কোনো ক্ষেত্রেই প্রভাব পড়বে না। বিএনপি তার নিজস্ব রাজনৈতিক প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছে।


অনুষ্ঠানে বিএনপির এই নেতা বলেন, দল ক্ষমতায় গেলে শিক্ষাব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনা হবে। পাশাপাশি দেশের প্রতিটি নাগরিককে উন্নয়নের মূল ধারায় যুক্ত করার পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।


২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হয়ে ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পান তারেক রহমান। একই বছরের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। এরপর থেকে পরিবারসহ সেখানেই রয়েছেন।

গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতার পরিবর্তনের পর থেকে বিভিন্ন সময় তাঁর দেশে ফেরার বিষয়টি আলোচনায় এসেছে। সম্প্রতি তাঁর মা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে আলোচনা আরও জোরালো হয়।


গত শনিবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমান লেখেন, সংকটকালে মায়ের কাছে থাকার তীব্র আকাঙ্ক্ষা তাঁরও রয়েছে। তবে দেশে ফেরার ক্ষেত্রে তাঁর সিদ্ধান্ত গ্রহণের সুযোগ “একক নয়” বলেও উল্লেখ করেন তিনি। রাজনৈতিক বাস্তবতা অনুকূল হলে দেশে ফেরার বিষয়ে আশা প্রকাশ করেন তিনি।


তারেক রহমানের পোস্টের পরদিন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে লিখেন, তাঁর দেশে ফেরার বিষয়ে সরকারের কোনো নিষেধাজ্ঞা নেই।

তিনি বলেন, ‘সরকারের তরফ থেকে কোনো আপত্তি বা বিধিনিষেধ নেই। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না

1

জয়পুরহাটে নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

2

কোম্পানীগঞ্জে ৬ দিনব্যাপী নায়েমের ৬০তম স্যাটেলাইট ট্রেনিং কো

3

মেঘনা ব্যাংকে নতুন নেতৃত্ব: অভিজ্ঞ ব্যাংকার ছাদেকুর রহমান এএ

4

টাঙ্গাইল শহর পরিচ্ছন্ন রাখতে ৭ দিনের কর্মসূচি শুরু

5

রাজধানীর রাজউক কর্মকর্তাদের বিত্তবৈভব: অনুসন্ধান, অভিযোগ ও প

6

রাশিয়া ও ইরানের দ্বিপাক্ষিক বাণিজ্য দ্রুততর করতে যৌথ ট্রান্স

7

কমিশন ছাড়া কাজ হয় না, নির্বাহী প্রকৌশলী আশরাফুল!

8

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

9

দুদকের কর্মকর্তাদের বাধ্যতামূলক সম্পদ বিবরণী: কেন আসছে নতুন

10

১৯৯৪ সালের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় মেক্সিকোতে সন

11

সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ

12

আয়ের উৎস নেই, তবু ৫ তলা বাড়ি: ওয়াসা গাড়ি চালক তাজুল ইসলাম

13

আশুলিয়ায় দুই লাখ টাকা ছিনতাই-দুই যুবকে গুলি ছিনতাইকারীর

14

দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটির প্রধান প্রকৌশলী বরখাস্ত

15

কুয়ালালামপুর বিমানবন্দরে আটকে দেওয়া হলো ৯৮ বাংলাদেশিকে

16

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ৫২ পাসপোর্টসহ মানবপাচারকারী আ

17

ঢাকায় একাধিক ফ্ল্যাট, গাজীপুরে প্লট: রাজউক কর্মকর্তার সম্পদে

18

বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরায় নতুন উদ্দীপনায় বিএনপি কর্মীর

19

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

20