অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ট্রলারসহ ২৪ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

মনির হোসেন, মোংলা
বাংলাদেশ নৌবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় সমুদ্র ও উপকূলীয় এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। 
এরই ধারাবাহিকতায়  সোমবার (১০ নভেম্বর) নৌবাহিনী জাহাজ ‘বানৌজা অপরাজেয়’ নিয়মিত টহল কার্যে নিয়োজিত থাকাকালীন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় থাকা ২৪ জন জেলেসহ ‘মদিনা-৬’ নামক একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করে।

ট্রলারটিকে মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে প্রায় ২৯ মাইল দক্ষিণে ভাসমান অবস্থায় দেখতে পায় নৌবাহিনীর টহলরত জাহাজ ‘বানৌজা অপরাজেয়’। এ সময় নৌবাহিনীর জাহাজ র‌্যাডারের মাধ্যমে ট্রলারটিকে ‘ইঞ্জিন বিকল হয়ে বিপদগ্রস্ত বলে’ সনাক্ত করে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। জাহাজটি মাছ ধরার ট্রলারের কাছে পৌঁছালে জেলেরা জানান, ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে এবং যোগাযোগ যন্ত্রপাতি না থাকায় যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে নৌবাহিনীর সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করে প্রয়োজনীয় খাবার, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করে। জানা যায়, দুর্ঘটনাকবলিত ট্রলারটি গত ২৯ অক্টোবর ২০২৫ তারিখে মাছ ধরার উদ্দেশ্যে কুতুবদিয়া হতে সমুদ্রে গিয়েছিল এবং যান্ত্রিক ত্রুটির কারণে ইঞ্জিন বিকল হয়ে গভীর সমুদ্রে ভাসতে থাকে। প্রচণ্ড ঢেউ ও বৈরী আবহাওয়ার মধ্যেও নৌবাহিনীর জাহাজ উদ্ধারকৃত জেলেসহ ট্রলারটিকে টোয়িং করে  ৩৫ মাইল সমুদ্র পথ পাড়ি দিয়ে নিরাপদে সুন্দরবন সংলগ্ন হিরণপয়েন্টে নিয়ে আসে এবং পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ‘কোষ্ট গার্ড পশ্চিম জোন’-এর নিকট হস্তান্তর করে। ট্রলারে থাকা ২৪ জন জেলেই বর্তমানে সুস্থ আছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেন্ডার ছাড়াই গাছ কেটে উজাড় রামেবি ক্যাম্পাস এলাকা

1

ইরান যুদ্ধের প্রভাবে আরব আমিরাতের শেয়ারবাজারে বড় ধস

2

সিভিল এভিয়েশনের টেলিফোন অপারেটর রফিক ও তার ভাই জাফরের বিরুদ

3

জামালপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

4

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

5

নেত্রকোণায় হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব অনুষ্ঠিত

6

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে ক্ষোভ লক্ষ্মীপুরে, ভোগান্তিতে

7

ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের সদস্যদের জন্মদিন উদযাপন

8

শনিবার কিছু এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

9

বাগেরহাটে ছাত্রদল নেতা নূরে আলম তানুর মৃত্যুবার্ষিকীতে দোয়া

10

১৫২ কোটি টাকার রাজস্ব ক্ষতির অভিযোগে,কাস্টমস কমিশনারের বিরুদ

11

সুন্দরবন থেকে গুলিসহ তিনটি বন্দুক উদ্ধার

12

ভুয়া পরিচয়ের আড়ালে দুলু রাজনৈতিক রঙ বদল

13

হরমুজ প্রণালিতে এক দিনে তিন পণ্যবাহী জাহাজে হামলা

14

আব্দুস সালামের রোগমুক্তি কামনায় মাদ্রাসায় দোয়া মাহফিল

15

নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

16

নারায়ণগঞ্জে গোপন বৈঠক থেকে মহিলা লীগ নেত্রীসহ ৩ জন গ্রেফতার

17

মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি : ট্রাম্প

18

ডিপিএইচই প্রধান প্রকৌশলী নিয়োগে নতুন সমীকরণ

19

জনগণের ওপর চাপ কমাতে জ্বালানির দাম অপরিবর্তিত: অর্থমন্ত্রী

20