অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে

বাংলাদেশ ও মালদ্বীপ আস্থা প্রকাশ করেছে যে অব্যাহত সহযোগিতা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং উভয় দেশের জন্য অর্থবহ সুবিধা বয়ে আনবে, যা তাদের অংশীদারিত্বকে সংজ্ঞায়িত করে দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং পারস্পরিক শ্রদ্ধার প্রতিফলন।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম আজ মালেতে মালদ্বীপ প্রজাতন্ত্রের পঞ্চম প্রেসিডেন্ট ড. মোহামেদ ওয়াহিদ হাসান এবং সেদেশের প্রেসিডেন্টের বিশেষ দূত ড. মোহামেদ মুইজ্জুর সাথে সৌজন্য সাক্ষাতকালে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। আজ এখানে প্রাপ্ত এক বার্তায় একথা বলা হয়েছে।

আলোচনার সময় দুই বিশিষ্ট ব্যক্তি শিক্ষা, সংস্কৃতি এবং জনগণের সাথে জনগণের সংযোগসহ পারস্পরিক স্বার্থের বিস্তৃত বিষয় নিয়ে মতবিনিময় করেন। উভয় পক্ষ পারস্পরিক সমঝোতা বৃদ্ধি এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে উৎসাহিত করার জন্য এই ক্ষেত্রগুলিতে সহযোগিতা জোরদার করার গুরুত্ব স্বীকার করেন। ডঃ মোহামেদ ওয়াহিদ হাসান শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি এবং মালদ্বীপের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের অবদানের প্রশংসা করেন।

সাংস্কৃতিক সহযোগিতায় বিশেষ আগ্রহ প্রকাশ করে ডঃ ওয়াহিদ দুই দেশের জনগণের মধ্যে বৃহত্তর সাংস্কৃতিক বিনিময় প্রচারের জন্য সঙ্গীত, নৃত্য এবং শিল্পকলার মাধ্যমে অংশীদারিত্ব সম্প্রসারণের উপর জোর দেন।

হাইকমিশনার ড. ইসলাম অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিক্ষা এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের উল্লেখযোগ্য অর্জন তুলে ধরেন।

তিনি বাংলাদেশী বিশ্ববিদ্যালয়গুলিতে মালদ্বীপের শিক্ষার্থীদের জন্য মেডিকেল ইন্টার্নশিপ, ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম এবং বৃত্তি উদ্যোগসহ উচ্চশিক্ষায় সহযোগিতার সুযোগের ওপর জোর দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্র বলে আর কিছু নাই, এখন আছে কয়েকটা রাজনৈতিক জনগোষ্ঠী: ফ

1

এলজিইডির প্রধান প্রকৌশলী জাবেদ করিম: নিয়োগ–বদলি বাণিজ্যে সাত

2

সেনা ও ডিজিএফআই পরিচয়ে প্রতারণা: আইএসপিআর জনসাধারণকে সতর্ক ক

3

খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিকের মরদেহ উদ্ধার

4

বদলে যাওয়া ক্যাম্পাস

5

বড়লেখা সীমান্তে ১২ রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে ঠেলে দিলো বিএস

6

মতিঝিলে এক ব্যক্তিকে গুলি : ১৭ লাখ টাকা ছিনতাই

7

ময়মনসিংহ আঞ্চলিক পাসপোর্ট অফিস: ঘুষের অভিযোগে জনবান্ধব সেবা

8

চিকিৎসায় নতুন দিগন্ত উম্মোচন করছে আধুনিক ইমেজিং প্রযুক্তি

9

বটিয়াঘাটা বিআরডিবি অফিসে অর্থ লুটপাট ও অনিয়মের অভিযোগ, তদন্ত

10

সংসদের সাউন্ড সিস্টেম কেনাকাটায় অনিয়ম: অনুসন্ধানে দুদক

11

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

12

ঘাটাইলের সংগ্রামপুরে বিএনপির পূজামণ্ডপ পরিদর্শন

13

বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার

14

যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রধানমন্ত্রীর

15

আখাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন:

16

শ্রীপুরে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

17

নজরুল ভবিষ্যৎ প্রজন্মেরও প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী

18

চীন-বাংলাদেশ সম্পর্কের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভার

19

দ্বিতীয় বিয়েকে কেন্দ্র করে স্বামীকে হত্যার পর মরদেহ ছয় টুকরো

20