অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 16, 2025 ইং
অনলাইন সংস্করণ

টাকার বিনিময়ে তারকাদের ১৫ আগস্ট নিয়ে পোস্ট— অনুসন্ধানে যা জানা গেল

শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যু দিবসে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়ে পোস্ট দেন দেশের সংস্কৃতি অঙ্গনের বহু তারকা। তবে দিনের শেষে সেই পোস্টগুলোকেই ঘিরে অনলাইনে শুরু হয় গুজব। দাবি ওঠে— নির্দিষ্ট কিছু তারকা শেখ মুজিবকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার বিনিময়ে অর্থ পেয়েছেন।

গুজব আরও উসকে ওঠে যখন একটি কথিত ব্যাংক স্টেটমেন্টের স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, নির্মাতা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) অ্যাকাউন্ট থেকে ১৩ থেকে ১৪ আগস্টের মধ্যে নয়জন অভিনয়শিল্পীর অ্যাকাউন্টে প্রায় ২০ হাজার টাকা করে পাঠানো হয়েছে।

এমন তথ্যের ভিত্তিতে তারকামহল থেকে শুরু করে সাধারণ ভক্তদের মাঝেও শুরু হয় তীব্র আলোচনার ঝড়। তবে বিষয়টি যাচাই করে আন্তর্জাতিক ফ্যাক্ট-চেকিং নেটওয়ার্কের সদস্য প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বাংলাদেশ। তারা জানায়— ভাইরাল হওয়া ব্যাংক স্টেটমেন্টটি সম্পূর্ণ ভুয়া।

তাদের তদন্তে উঠে আসে একাধিক গুরুত্বপূর্ণ অসঙ্গতির তথ্য।

অনুসন্ধানে দেখা যায়, স্টেটমেন্টে দেখানো অ্যাকাউন্ট নম্বরটি ১৩ সংখ্যার হলেও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রকৃত অ্যাকাউন্ট নম্বর হয় ১১ ডিজিটের। আরও যাচাই করে দেখা গেছে, ওই নম্বরের কোনো বাস্তব অ্যাকাউন্টের অস্তিত্বই নেই।

এছাড়াও, এসসিবির অফিসিয়াল স্টেটমেন্টে গ্রহীতার নাম বা অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করা হয় না। অথচ ভাইরাল হওয়া তথাকথিত স্টেটমেন্টে গ্রহীতার নামসহ সব কিছু দেখানো হয়েছে, যা প্রকৃত নীতিমালার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।

সংস্থাটি জানায়, স্টেটমেন্টটি তৈরি করা হয়েছে অনলাইনে সহজলভ্য একটি সাধারণ টেমপ্লেটের ওপর ভিত্তি করে। সেই টেমপ্লেটে এসসিবির লোগো বসিয়ে ভুয়া লেনদেনের তথ্য সাজানো হয়। এর আগেও বিভিন্ন সময়ে অনুরূপ টেমপ্লেট ব্যবহার করে অন্যান্য ব্যাংকের ভুয়া স্টেটমেন্ট তৈরির নজির পাওয়া গেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় গ্রেপ্তারি পরোয়ানা জারি, তবুও পলাতক আসামিরা বেপরোয়

1

দুদকের মামলা ও দুর্নীতির অভিযোগ সত্ত্বেও মাহফুজুরকে গুরুত্বপ

2

ঠিকাদারি ও বদলি বাণিজ্যের হোতা গণপূর্তের বদরুল

3

সৌন্দর্য নষ্ট করবে, তাদের বিরুদ্ধে বাণিজ্যিক রেট অনুযায়ী জরি

4

১ লাখ ৭০ হাজার টন সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার

5

দুর্নীতির ধরন বদলাচ্ছে, আইটি–নির্ভর বড় ঘুষ–কেলেঙ্কারির ঝুঁকি

6

সাগুরিয়া রেঞ্জে বন উজাড়ের অভিযোগ: দখল, বসতি ও ম্যানগ্রোভ প্র

7

গণপূর্তে আবারও বাধ্যতামূলক অবসর: প্রশ্ন উঠছে প্রশাসনিক সিদ্ধ

8

দাউদকান্দিতে চুরি হওয়া মোটরসাইকেল কসবা থেকে উদ্ধার, গ্রেপ্তা

9

বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনা কঠিন: দুদক চেয়ারম্যান

10

সাতক্ষীরায় টাস্কফোর্স অভিযানে দুই ফার্মেসিকে ৫০ হাজার টাকা জ

11

ভোলা সদর উপজেলার কাচিয়া গ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

12

সিঙ্গাপুরে চাকরির স্বপ্ন, প্রতারণার ফাঁদ: প্রবাসীদের অভিযোগে

13

হবিগঞ্জে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ২.৩০ লাখ টাকা জরিমানা

14

পূর্বাচল তিন দশকের অচলাবস্থা, ৮ হাজার কোটি টাকার ব্যয়, তবু ক

15

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের

16

দেশের অশুভ শক্তিরা নির্বাচন ভণ্ডুল করতে চায়: আযম খান

17

এনসিপি থেকে মাহিন সরকারকে বহিষ্কার

18

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, ১৯ আসামি কারাগারে

19

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

20