অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

জগন্নাথপুর পৌরসভা নির্বাচনে মেয়র হতে চান গীতিকার শফিক শাহ

ইফতিয়াজ সুমন, সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভা নির্বাচনের আগে স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি হয়েছে। পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন গীতিকার ও যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক শফিক শাহ।

জানা গেছে, তিনি জগন্নাথপুর উপজেলার ২ নম্বর ওয়ার্ডের লুদুরপুর গ্রামের বাসিন্দা এবং মরহুম ইয়াদ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি বিভিন্ন মানবিক উদ্যোগেও সক্রিয় ভূমিকা রাখছেন।

শফিক শাহ বর্তমানে বাংলাদেশ বাউল সমিতির সিলেট বিভাগীয় সভাপতি, সুনামগঞ্জ জেলা গীতিকার বাউল ও যন্ত্রশিল্প ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং সুনামগঞ্জ গীতিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। এছাড়া জগন্নাথপুর উপজেলা রক্তদান সংস্থা, সিলেট মানবিক ফান্ড ও অন্যান্য সামাজিক সংগঠনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মেয়র পদে প্রার্থী হওয়ার বিষয়ে শফিক শাহ বলেন, “জনপ্রতিনিধি নয়, একজন সেবক হিসেবে কাজ করতেই আমি প্রার্থী হতে চাই। পৌরবাসীর সুখ-দুঃখে সবসময় পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকতে চাই।”

তিনি আরও বলেন, জগন্নাথপুর পৌরসভাকে আধুনিক ও পরিকল্পিত নগর হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। তার অগ্রাধিকার পরিকল্পনার মধ্যে রয়েছে একটি আধুনিক হাসপাতাল স্থাপন, বাজারের যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, সড়ক উন্নয়ন, পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং নাগরিক সেবা সহজীকরণ।

স্থানীয় সূত্রে জানা যায়, তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন সক্রিয় থাকায় সাধারণ মানুষের সঙ্গে তার নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে সম্পৃক্ততার কারণে এলাকায় তিনি আস্থার প্রতীক হিসেবে পরিচিত।

স্থানীয় বাসিন্দাদের মতে, “সেবক” হিসেবে নিজেকে উপস্থাপন করা তার দীর্ঘদিনের কাজেরই প্রতিফলন। তার প্রার্থিতা ঘোষণার পর ২ নম্বর ওয়ার্ডসহ পুরো পৌর এলাকায় ভোটারদের মধ্যে উৎসাহ দেখা যাচ্ছে।

নিজের লক্ষ্য সম্পর্কে শফিক শাহ বলেন, “পৌরবাসীর সেবা করা এবং জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক মডেল পৌরসভায় রূপ দেওয়া। জনগণ ভোট দিলে প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করব, ইনশাআল্লাহ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউরোসায়েন্সেস হাসপাতালে চালু হচ্ছে এআই পদ্ধতির চিকিৎসা সেবা

1

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

2

দিনাজপুর হাসপাতালে রেখে যাওয়া শিশুকে তারেক রহমানের উপহার প্র

3

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন নিয়োগ বিধিমালা,

4

সামনে পেলে তিন মিনিট থাপড়াব, কাকে বললেন পরীমণি

5

নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা

6

ঢাকা থেকে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী যাচ্ছে ইরানে

7

বিদ্যুৎ উৎপাদন 'শূন্যের' কোঠায়, জ্বালানির জন্য লড়াই করছে ইউক

8

জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০২৬ পাস

9

গাজীপুরের টঙ্গীতে বিএনপির ৩১ দফা ভিত্তিক রাষ্ট্র কাঠামো মেরা

10

গাজীপুরে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন জনাব মোঃ আজাদ

11

সায়েদাবাদ ও গুলিস্তানে অবৈধ স্থাপনা উচ্ছেদ, ১০০ বাস কাউন্টার

12

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শনিবার : পরীক্ষার্থী সাড়

13

বাংলাদেশ ও মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার অঙ্গীক

14

নিত্যপণ্যের দাম কমছে না, তেলের সংকটে চাপে বাজার

15

নারায়ণগঞ্জে গোপন বৈঠক থেকে মহিলা লীগ নেত্রীসহ ৩ জন গ্রেফতার

16

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

17

পিরোজপুরে বিএনপির কেন্দ্রীয় নেতার ৩১ দফার লিফলেট বিতরণ ও গণস

18

দুই দিনে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক

19

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১

20