অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

মান্দায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন্ত শুরু

: নওগাঁর মান্দা উপজেলার চকহরিনারায়ন দাখিল মাদ্রাসা-এ জনবল নিয়োগে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে। মাদ্রাসার সুপারেনটেনডেন্টের বিরুদ্ধে নিজের মেয়েকে নিয়োগ দেওয়ার চেষ্টা এবং একাধিক প্রার্থীর কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এলাকাবাসী।

এ ঘটনায় স্থানীয়দের পক্ষে মোহাম্মদ জাকির হোসাইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন।

অভিযোগে বলা হয়, মাদ্রাসার ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদে সুপারেনটেনডেন্ট তার মেয়ে উম্মে আখি আক্তারকে নিয়োগ দিতে প্রক্রিয়া সম্পন্ন করেছেন। একই সঙ্গে পিয়ন পদে আজিজুল ইসলাম ও শাহীন আলমসহ কয়েকজন প্রার্থীর সঙ্গে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। ভুক্তভোগী আফজাল হোসেন দাবি করেন, তাকে নিয়োগের আশ্বাস দিয়ে মোটা অঙ্কের টাকা নেওয়া হলেও শেষ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি।

স্থানীয়দের অভিযোগ, নিয়োগ বিজ্ঞপ্তি জনসমক্ষে প্রকাশ না করে গোপনে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এমনকি ম্যানেজিং কমিটির অনেক সদস্যও এ বিষয়ে অবগত নন। এছাড়া গত ছয় বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত এক কর্মচারীর নামে নিয়মিত বেতন উত্তোলনের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগও ওঠে।

অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সুপারেনটেনডেন্ট বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। নিয়োগের ক্ষেত্রে সরকারি সব বিধিমালা অনুসরণ করা হয়েছে।”

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, “চকহরিনারায়ন দাখিল মাদ্রাসার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। সত্যতা মিললে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল বিতর্কিত নিয়োগ কার্যক্রম স্থগিত করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপদেষ্টা পদ ছাড়লেও ছাড়েননি সরকারি বাসভবন

1

দুর্নীতির ধরন বদলাচ্ছে, আইটি–নির্ভর বড় ঘুষ–কেলেঙ্কারির ঝুঁকি

2

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহকারী মহাসচিব নির্বাচিত হল

3

রাজউকের আরবান রেজিলিয়েন্স প্রকল্প দুর্নীতি, অকার্যকর যন্ত্রপ

4

প্রশাসনে তোলপাড়: মন্ত্রিপরিষদ সচিব নিয়োগে নতুন বিতর্ক

5

খুলনায় নেশার টাকা না পেয়ে পিতাকে হত্যা:

6

রাজধানীতে প্রকাশ্য গুলি ও ককটেল বিস্ফোরণ: আতঙ্কে নগরবাসী, তদ

7

টিউলিপ রিজওয়ানা ও সরদার মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি

8

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

9

মৌলভীবাজারে টানা বৃষ্টিতে ২৪ ঘণ্টায় ১০০ মিমি বৃষ্টিপাত, বাড়ছ

10

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

11

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, যুদ্ধ অবসানের আশা

12

ভূরুঙ্গামারীতে সাবেক ছাত্রলীগ নেতা ও শিক্ষক নিয়ামুল আরিফ গ্র

13

রাজধানীতে ছোট ভাই খু*ন, অভি*যুক্ত বড় ভাই পলাতক

14

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহ

15

বাড্ডায় রাজউকের মোবাইল কোর্ট: ৫ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ অভিয

16

আইবিএস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ

17

যশোরে ক্লিনিক কেলেঙ্কারি: নন-মেট্রিক ডাক্তার চালাচ্ছে সিজার

18

খুলনা খাদ্য বিভাগে অস্থিতিশীলতা, ইকবার বাহারের পদত্যাগ

19

বিচার বিভাগ কেবল ঐতিহ্যের স্বস্তিতে টিকে থাকতে পারে না। প্রধ

20