অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লা রেলওয়ে স্টেশনে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় মালামাল জব্দ

 জেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় ২ কোটি ৭১ লাখ ৫ হাজার ৪০০ টাকার ভারতীয় চোরাচালানির মালামাল জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ। ১০ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহানের উপস্থিতিতে ব্যাটালিয়নের অ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি ও পুলিশ সদস্যরা কুমিল্লার সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালায়।

এ সময় ট্রেন থেকে ভারতীয় বিভিন্ন প্রকার আতশবাজি, বাসমতি চাল, ফুচকা এবং কসমেটিকস সামগ্রী মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের বাজারমূল্য ধরা হয়েছে দুই কোটি ৭১ লাখ পাচঁ হাজার ৪০০ টাকা।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত চোরাচালানি মালামাল আইনানুগ প্রক্রিয়ায় কাস্টমসে জমা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্নীতির ধরন বদলাচ্ছে, আইটি–নির্ভর বড় ঘুষ–কেলেঙ্কারির ঝুঁকি

1

খুলনায় হিলিয়াম রেস্টুরেন্টের নারী ওয়াশরুমে গোপন ক্যামেরা কাণ

2

গণপূর্ত অধিদপ্তরে ‘নেটওয়ার্ক রাজনীতি’: পদোন্নতি ও প্রকল্প বা

3

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ, সম্পাদক হায়দার

4

আনোয়ারের হাতে জিম্মি ‘সমগ্র বাংলাদেশে নিরাপদ পানি সরবরাহ’ প

5

নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র‍্যাব ডিজি

6

বেলকুচিতে প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মানববন্ধন, তদ

7

রেলে বাড়ছে লোকোমোটিভ ও কোচ: প্রতিমন্ত্রী

8

টাকার বিনিময়ে কৃষি ভর্তুকি কার্ড বিতরণের অভিযোগ, এমপির কাছে

9

মানিকগঞ্জে শিল্পকলা একাডেমির ডিজিকে সংবর্ধনা

10

বাড্ডায় রাজউকের মোবাইল কোর্ট: ৫ নির্মাণাধীন ভবনে উচ্ছেদ অভিয

11

শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয় : পুলিশ

12

বরিশাল এলজিইডির অঘোষিত নিয়ন্ত্রক রহমত-ই-খুদা? নানা অভিযোগে প

13

ডাক্তাররা কি ওষুধ কোম্পানির দালাল, প্রশ্ন আসিফ নজরুলের

14

রাজউকের আরবান রেজিলিয়েন্স প্রকল্প দুর্নীতি, অকার্যকর যন্ত্রপ

15

বাকৃবি উদ্ভাবিত ‘ডাক প্লেগ ভ্যাকসিন’ হাঁস চাষিদের মুখে হাসি

16

জয়পুরহাটে রবিদাস পরিবার উচ্ছেদ নিয়ে প্রশ্ন, প্রভাবশালীর দখলদ

17

ময়মনসিংহে দুর্নীতির প্রতিবেদন ঘিরে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্

18

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

19

জাতির প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান ইউজিসি

20