অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় র‌্যালি-আলোচনায় উদযাপিত হলো আইডিইবি’র ৫৫ বছর পূর্তি


মো:শাহীন হাওলাদার,

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) খুলনা জেলা শাখার উদ্যোগে গতকাল ১০ই নভেম্বর ২০২৫,সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে গণপ্রকৌশল দিবস এবং আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী এমদাদুল হক খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব প্রকৌশলী শিবলী নোমান।
“দক্ষ জনশক্তি — দেশ গঠনের মূল ভিত্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিববাড়ি মোড় থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ শাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ শেখ মুস্তাফিজুর রহমান, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) খুলনার অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, আইডিইবি খুলনা জেলা শাখার অন্তর্বর্তীকালীন কমিটির আহ্বায়ক প্রকৌশলী সেলিমুল আজাদ, কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রকৌশলী এস. কে. মাহমুদ আলম, এবং সদস্য সচিব প্রকৌশলী হায়দার আলী।
বক্তারা বলেন, দেশের জনশক্তিকে বোঝা না ভেবে দক্ষ জনশক্তিতে রূপান্তরই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি। তারা কারিগরি শিক্ষার প্রসার ঘটিয়ে বাংলাদেশকে বিশ্বে দক্ষ মানবসম্পদসমৃদ্ধ দেশে পরিণত করার আহ্বান জানান।
এছাড়াও বক্তারা ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠা ও সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইডিইবি খুলনা জেলা যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোঃ মাসুম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহিন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মোঃ নাজমুল কবির, সদস্য (অর্থ) প্রকৌশলী মোঃ ইয়াসিন খান, সদস্য (চাকরি বিষয়ক) প্রকৌশলী মোঃ মাহবুবুর রহমান, সদস্য (দপ্তর ও গ্রন্থাগার) তন্ময় বসু, সদস্য (জনসংযোগ ও প্রচার) প্রকৌশলী ইমরান বিশ্বাস, সদস্য (সাহিত্য, সাংস্কৃতিক ও প্রকাশনা) প্রকৌশলী মোঃ নাইমুর রহমান আশা, সদস্য (মহিলা ও পরিবার কল্যাণ) প্রকৌশলী প্রিয়াংকা সরকার, এবং সদস্য (ছাত্র বিষয়ক) প্রকৌশলী সত্যানন্দ দত্ত।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য প্রকৌশলী মোঃ ইমান আলী, প্রকৌশলী শহিদুল ইসলাম পাহলান, খুলনা ওয়াসা ডিপ্রকৌস সভাপতি রফিকুল ইসলাম সরদার, বিজেএমসি ডিপ্রকৌস সভাপতি প্রকৌশলী কাজী মহিউদ্দিন, এফডিইবি সভাপতি প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, পাওয়ার গ্রিড ডিপ্রকৌস সভাপতি প্রদীপ কুমার দাস, ওজোপাডিকো ডিপ্রকৌস সভাপতি দেলোয়ার হোসেন, কেসিসি ডিপ্রকৌস সভাপতি এফ. এম. ফয়সাল, এবং জেলা কমিটির সম্মানিত সদস্যবৃন্দ — প্রকৌশলী অমিত কান্তি ঘোষ, প্রকৌশলী মোস্তাফিজুর রহমান মিঠু, প্রকৌশলী ওয়াসিকুর রহমান, প্রকৌশলী অভি হাসান জুয়েল, প্রকৌশলী পারভেজ বখতিয়ার, প্রকৌশলী শহিদুল ইসলাম সুজন, প্রকৌশলী এস. এ. আজাদ, প্রকৌশলী অমিত মল্লিক ও প্রকৌশলী হানিফ আকাশ প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপহরণের চেষ্টা থেকে পালিয়ে বাঁচল স্কুলছাত্রী, কোচিং সেন্টারে

1

সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ

2

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

3

ট্রান্সকমের সিমিন রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত

4

ঢাবিতে শাকিব-জয়া-চঞ্চলদের ছবিতে ‘জুতা নিক্ষেপ’

5

মতলবে বেড়িবাঁধ প্রকল্পে অনিয়মের অভিযোগ: মানহীন স্ল্যাব, তদার

6

রাতের তাপমাত্রা কমতে পারে; আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা

7

ঢাকা আব্দুল্লাহপুর থেকে টঙ্গী বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা

8

পরিকল্পিত নগরায়ণে রাজউক-রিহাবের যৌথ উদ্যোগ, হচ্ছে বিশেষ কমিট

9

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

10

২৪ কেজির কোরাল মাছ, বিক্রি হলো ৩৬ হাজারে

11

অভিযোগে ঘেরা জনতা ব্যাংকের এমডি মজিবুর রহমান

12

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

13

খুলনায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু,

14

কোম্পানীগঞ্জ ও কবিরহাটে অসহায়দের মাঝে হুইল চেয়ার ও সেলাই মেশ

15

হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাজউক চেয়ারম্যান

16

দেশের অশুভ শক্তিরা নির্বাচন ভণ্ডুল করতে চায়: আযম খান

17

রাজশাহীতে ভ্যানচালককে পিটিয়ে হত্যা, পরিবারের আহাজারি

18

সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

19

ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচনে শীর্ষ পদে নিরঙ্কুশ জয়

20