অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার

জয়পুরহাটে নিখোঁজের তিন দিন পর শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার


মো. মোয়ান্নাফ হোসেন শিমুল, জয়পুরহাট

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় নিখোঁজের তিন দিন পর তাসনিয়া খাতুন (১০) নামে এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বরতারা ইউনিয়নের শালবন গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত তাসনিয়া ওই গ্রামের এরশাদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সানরাইজ কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, গত বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল থেকে নিখোঁজ ছিল তাসনিয়া। পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে শুক্রবার রাতে প্রতিবেশী একরামুল ইসলামের বাড়ির গোয়ালঘরে বস্তাবন্দী অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়লে একরামুল পালিয়ে যায়। তবে ক্ষুব্ধ গ্রামবাসী তার বাড়ির এক নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  বলেন, “গ্রামবাসীর সহযোগিতায় একরামুলের স্ত্রীসহ দুই নারীকে আটক করা হয়েছে। শিশুটির হত্যার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। আইন অনুযায়ী দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাজাখস্তানের সঙ্গে সম্পর্ক জোরদারে কূটনৈতিক মিশন স্থাপনে একম

1

উখিয়া বিজিবি’র হাতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার।

2

দুবাই থেকে আসা বিমানে ৪২ কোটি টাকার সোনার বার উদ্ধার

3

সেন্ট্রাল হাসপাতালে সব অপারেশন বন্ধ, ডা. সংযুক্তা সাহার চিকি

4

যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষ

5

চকবাজারে আশিক টাওয়ারে আগুন

6

দাউদকান্দিতে চুরি হওয়া মোটরসাইকেল কসবা থেকে উদ্ধার, গ্রেপ্তা

7

কুমিল্লায় নিখোঁজ শিশুর গলায় পাথর বাঁধা ম'রদে'হ উ'দ্ধা'র

8

সাতক্ষীরায় ভারতীয় ওষুধ ও ফেন্সিডিল জব্দ করেছে কোস্ট গার্ড

9

জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে ভূমি কর্মকর্তা বরখাস্ত

10

কেএমসি: রোগীর ওষুধে অতিরিক্ত ব্যয়, প্রশ্ন উঠেছে সরকারি বরাদ

11

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: গ

12

জাতিসংঘের জুলাই গণহত্যার প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে

13

অবসরে গিয়েও রেহাই নেই, পাঁচ সাবেক অতিরিক্ত সচিবের বিরুদ্ধে দ

14

খুলনায় কেসিসির পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত

15

খুলনার রাজনীতিতে তারিকুল ইসলাম তারিক: দলীয় শৃঙ্খলা, আদর্শ ও

16

আশুলিয়ায় বিশেষ অভিযানে ‘শুটার’ রুবেল গ্রেফতার, অস্ত্র-গুলি উ

17

হাতকড়া পরেই ভাইয়ের জানাজায় অংশ নিলেন যুবলীগ নেতা মৃদুল

18

দেশজুড়ে ৩৬ ভুয়া সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও জ

19

জনগণের ওপর চাপ কমাতে জ্বালানির দাম অপরিবর্তিত: অর্থমন্ত্রী

20