অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহকারী মহাসচিব নির্বাচিত হলেন শেখ ফয়েজ আহমেদ

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সহকারী মহাসচিব নির্বাচিত হলেন শেখ ফয়েজ আহমেদ


ফরিদপুর প্রতিনিধি:

দেশের প্রাচীনতম সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা (রেজি: নং-৯৫০৪৭)-এর কেন্দ্রীয় নির্বাহী পরিষদে নতুন সহকারী মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল এস টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি শেখ ফয়েজ আহমেদ।

সংস্থার সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মো: আলমগীর গনি স্বাক্ষরিত অফিসিয়াল চিঠির মাধ্যমে গত ১৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালে জাতীয় পর্যায়ের প্রবীণ সাংবাদিক প্রয়াত মুহম্মদ আলতাফ হোসেন কর্তৃক প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে সংগঠনটি সাংবাদিক সমাজের অধিকার প্রতিষ্ঠা, ন্যায্য দাবি আদায় এবং সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে সারাদেশ ছাড়াও বিদেশের বিভিন্ন প্রবাসী সাংবাদিকদের মধ্যেও সংগঠনটির কার্যক্রম বিস্তৃত।

নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় শেখ ফয়েজ আহমেদ বলেন- 
"জাতীয় সাংবাদিক সংস্থা সাংবাদিক সমাজের ঐক্য, অধিকার ও মর্যাদা রক্ষার লড়াইয়ে নিরন্তর কাজ করে যাচ্ছে। আমি আমার ওপর অর্পিত এ দায়িত্ব সর্বোচ্চ নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে চাই। সংগঠনের কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সকলে পাশে থাকবেন বলে আশা করি।"

তিনি আরও বলেন- 
"আমাকে এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত করায় আমি জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মো: আলমগির গনির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে সকল সহকর্মী ও সিনিয়র সাংবাদিকদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।"

সংস্থার নবনির্বাচিত কেন্দ্রীয় সহকারী মহাসচিব হিসেবে শেখ ফয়েজ আহমেদের দায়িত্ব গ্রহণকে ফরিদপুরসহ সারাদেশের সাংবাদিক সমাজ ইতিবাচকভাবে দেখছে এবং তাঁর নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছে অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিয়নের প্রতারণায় এইচএসসি পরীক্ষা দিতে পারলেন না দুই ছাত্রী

1

ইন্দোনেশিয়ার স্কুলের মসজিদে বিস্ফোরণে আহত অর্ধশতাধিক

2

ফরিদপুরে স্কুলে ‘হোটেল ব্যবসা’! শ্রেণিকক্ষ ভাড়া দিয়ে চলছে অস

3

বিদ্যুৎ খাতে বিপুল লোকসান: পিডিবির হিসাব বলছে, সরকারের ভর্তু

4

বড়লেখা সীমান্তে ১২ রোহিঙ্গা নাগরিককে অবৈধভাবে ঠেলে দিলো বিএস

5

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

6

আপেল হয়ো না’ জয়া আহসানের নতুন ফ্যাশন অভিব্যক্তিতে নেটদুনিয

7

ভোলা সদর উপজেলার কাচিয়া গ্রামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

8

পরিবারের আকুতি আছিয়াকে বাঁচান

9

কাজের মান নিয়ে বিরোধে প্রকৌশলীকে ধাওয়া

10

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ৫২ পাসপোর্টসহ মানবপাচারকারী আ

11

সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুম হয়নি: আইনমন্ত্রী

12

ওসিসহ ৩ পুলিশ কর্মকর্তার বদলি

13

১৪ মাস পর ফিরছে জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন, উপকৃত হবে ২ কো

14

মার্চে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

15

সেমিকন্ডাক্টর খাতের বিকাশে টাস্কফোর্স গঠন, সদস্য ১৩ জন

16

বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর অঙ্গীকার বাংলাদেশ ও মালয়েশিয়ার

17

জগন্নাথপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন মহিউদ্

18

পঞ্চগড়ে তাপমাত্রা নেমে ১৪ ডিগ্রিতে

19

ট্রান্সকমের সিমিন রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগ তদন্ত

20