অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জে পিপির বিরুদ্ধে টাকার লেনদেনের অভিযোগ

কিশোরগঞ্জে পিপির বিরুদ্ধে টাকার লেনদেনের অভিযোগ


নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) এবং পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের বিরুদ্ধে ১০ লাখ টাকার লেনদেনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইন অঙ্গনসহ রাজনৈতিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় পাকুন্দিয়ায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাজী মকবুল হোসেনের শ্যালক জাহাঙ্গীর আলম সম্রাট অভিযোগ করেন, গ্রেপ্তারের পর জামিনের আশ্বাস দিয়ে পিপি জালাল উদ্দিন তাঁর কাছে তিন ধাপে মোট ১০ লাখ টাকা নেন। যদিও নিম্ন আদালতে জামিন হয়নি, শেষ পর্যন্ত উচ্চ আদালতে জামিন মেলে।

এর আগে বিকেলে আরেক সংবাদ সম্মেলনে পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন বলেন, আহ্বায়ক জালাল উদ্দিন দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও অপকর্মে জড়িত।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অ্যাডভোকেট জালাল উদ্দিন। তিনি বলেন, “আওয়ামী লীগ নেতার জামিনে টাকার লেনদেনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।”

আইনজীবী মহলের একাধিক সূত্র বলছে, সরকারি কৌঁসুলির পদটি রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই পদে থাকা কারও বিরুদ্ধে টাকার লেনদেনের অভিযোগ বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা নষ্ট করতে পারে।

প্রশ্ন উঠছে, বিচার ব্যবস্থার অভিভাবক হিসেবে বিবেচিত পিপির আসনে বসে আর্থিক লেনদেনের অভিযোগ কতটা নৈতিক ও আইনসম্মত? বিষয়টি প্রমাণিত হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমান সরকারের প্রধান দায়িত্ব শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচার

1

জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি জনি গ্রেপ্তার

2

খুলনা সিটি করপোরেশনে ৬০০ কোটি টাকার টেন্ডার বিতর্ক

3

কিশোরগঞ্জে পিপির বিরুদ্ধে টাকার লেনদেনের অভিযোগ

4

ধামরাইয়ে এনসিপির কমিটি ও কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই

5

আগামী জাতীয় নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে ,স

6

রাজধানীর বাড্ডায় চিপস কারখানায় আগুনে পুড়ে দুই শ্রমিকের মৃত্য

7

ইবিএল-এর দাবি, ৫০ কোটি টাকার ঋণ এখন দ্বিগুণ’ সূত্র জানায়, প্

8

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আর কোনো পরিকল্পনা ইরানের নেই বল

9

চাঁপাইনবাবগঞ্জে কোটার জালিয়াতি: ইউএনও কামাল হোসেনের নিয়োগে প

10

ঘাটাইলে ব-জ্র-পাতে পুড়ে যাওয়া ৭ দোকান মালিককে আর্থিক সহযোগিত

11

মোংলা উপজেলা পানি কমিটির আয়োজনে  দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনু

12

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪; চ

13

গাজীপুরের টঙ্গীতে বিএনপির ৩১ দফা ভিত্তিক রাষ্ট্র কাঠামো মেরা

14

স্বনির্ভর ও শিল্পোন্নত বাংলাদেশ গড়তে চায় সরকার: মির্জা ফখরুল

15

রাজউকের আরবান রেজিলিয়েন্স প্রকল্প দুর্নীতি, অকার্যকর যন্ত্রপ

16

পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও আধুনিকায়ন—নতুন রূপে গড়ে উঠছে হাতিরঝ

17

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধ

18

কেসিসির প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুর দায়িত্ব গ্রহণ

19

গাইবান্ধায় এসপি ও ওসির বিরুদ্ধে এসআইয়ের স্ত্রীর মামলা: “চাপ,

20