অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

চেতনানাশক খাইয়ে সিরিজ চুরি

রাজধানী  উত্তরা এলাকায় গৃহকর্মীর পরিচয়ে চেতনানাশক খাইয়ে চুরি ও হত্যার ঘটনায় সিরিজ অপরাধ চক্রের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনায় মূল আসামি বিলকিস বেগমকে গ্রেফতার করা হয়েছে এবং তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) জানায়, ২০২৫ সালের ১৩ আগস্ট উত্তরা ৪ নম্বর সেক্টরের এক বাসায় গৃহকর্মী নিয়োগের নাম করে অজ্ঞাত এক নারী প্রবেশ করে। পরদিন কাজে যোগ দেওয়ার পর বাসার মালিক কর্মস্থলে গেলে বৃদ্ধা রওশনারা বেগমকে নাস্তার সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাইয়ে অচেতন করা হয়। এরপর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যায় ওই গৃহকর্মী।

এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি মামলা দায়ের করা হয়, যেখানে প্রথমে অজ্ঞাত আসামির বিরুদ্ধে অভিযোগ আনা হয়। দীর্ঘ তদন্তেও আসামি শনাক্ত না হওয়ায় আদালত মামলাটি পিবিআইকে অধিকতর তদন্তের নির্দেশ দেয়।

পিবিআই জানায়, তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পরে বিলকিস বেগমকে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে গ্রেফতার করে চার দিনের রিমান্ডে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন।

তদন্তে আরও জানা যায়, চুরি করা স্বর্ণালঙ্কার গাজীপুরে বিক্রি করা হয়, যার সঙ্গে আরও কয়েকজন জড়িত ছিলেন। পিবিআইয়ের অভিযানে শহরবানু নামে এক ব্যক্তিকেও শনাক্ত করা হয় এবং একটি জুয়েলারি দোকানের মাধ্যমে স্বর্ণ বিক্রির সত্যতা পাওয়া যায়।

বিলকিস বেগম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পাশাপাশি সংশ্লিষ্ট আরও কয়েকজন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানায় পিবিআই।

পিবিআই ঢাকা মেট্রো (উত্তর) ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান বলেন, “আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করা হয়েছে। অপরাধী যেই হোক, তাকে আইনের আওতায় আনা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

1

সিলেটে ফৌজদারি মামলা নিষ্পত্তির হার ৮২ শতাংশ, দেওয়ানির ১০৫ শ

2

ইউসিবি ব্যাংকের ২৫ কোটি টাকা দুর্নীতি মামলায় এক দিনে ১০ সাক্

3

রিকশার হ্যান্ডেল থেকে বিসিএস ক্যাডার

4

গণপূর্তের ই–এম বিভাগ–৩/ ১০ লাখ টাকার ভিডিওতে উন্মোচিত দুর্নী

5

মৌলভীবাজারে টানা বৃষ্টিতে ২৪ ঘণ্টায় ১০০ মিমি বৃষ্টিপাত, বাড়ছ

6

রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে যাচ্ছেন শনিবার

7

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্র

8

৫ দফায় প্রকল্প কাজ বর্ধিত করেও শেষ হয়নি কুলাউড়া শাহবাজপুর রে

9

পিরোজপুরে ১০১ কোটি টাকা পাচারের প্রমাণ ৭ ব্যক্তি ও ২ প্রতিষ্

10

সুটিয়াকাঠী মাধ্যমিক বিদ্যালয়ে আর্থিক অনিয়মের অভিযোগ

11

কারাগারে চিকিৎসা সংকট: সময়মতো চিকিৎসা না পেয়ে বাড়ছে বন্দিদের

12

১২ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার।

13

২৪ কেজির কোরাল মাছ, বিক্রি হলো ৩৬ হাজারে

14

এক নজরে দেখুন ডাকসু নির্বাচনের সব প্যানেল ও প্রার্থীর নাম

15

তেজগাঁও শিল্প এলাকা ও গুলশানে রাজউকের মোবাইল কোর্ট

16

কামরাঙ্গীরচরে অবৈধ বিদ্যুৎ সংযোগ চক্রের সন্ধান

17

নুরুল হকের ওপর হামলার ঘটনায় তারেক রহমানের নিন্দা, তদন্তের আহ

18

নিউ ইস্কাটনে ফ্লাইওভার থেকে ককটেল নিক্ষেপ—আহত পথচারী, নিরাপত

19

৩ কোটি টাকার ‘পচা চাল’ কেলেঙ্কারি: ভবানীগঞ্জ খাদ্যগুদামের কর

20