অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 15, 2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় সরকারি ওএমএসের আটা পাচারকালে গ্রেফতার এক

খুলনায় সরকারি ওএমএসের আটা পাচারকালে গ্রেফতার এক


 খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদায় সরকারি ওএমএসের (ওপেন মার্কেট সেল) আটা পাচারের সময় হামিম বিল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে কাটেঙ্গা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালিয়ে চার বস্তা সরকারি আটা উদ্ধার করা হয়।

গ্রেফতার হামিম বিল্লাহ লন্ডন প্রবাসী ও তেরখাদা নর্থ খুলনা কলেজের সাবেক ছাত্রদল সভাপতি আরিফ বিল্লাহর ছোট ভাই। তিনি স্থানীয় ওএমএস ডিলার মেসার্স নাসিমা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শফিক বিল্লাহর বড় ভাইও বটে। দীর্ঘদিন ধরে গরিব মানুষের জন্য বরাদ্দ করা সরকারি আটা কালোবাজারে বিক্রি করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, “যৌথ বাহিনীর সদস্যরা কাটেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সরকারি বস্তার আটা অন্য বস্তায় ভরার সময় হামিম বিল্লাহকে হাতে-নাতে গ্রেফতার করে। এ সময় ডিলার শফিক বিল্লাহ পালিয়ে যান।”

এ ঘটনায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা পূরবী রানী বালা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। তিনি জানান, ডিলার শফিক বিল্লাহ অসুস্থ থাকায় তার ভাই হামিম বিল্লাহ ব্যবসা পরিচালনা করতেন। অভিযানে সরকারি আটার বস্তা পরিবর্তনের প্রমাণ পাওয়া গেছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

বুয়েট শিক্ষার্থীদের পদযাত্রা ঠেকাতে গিয়ে সংঘর্ষ, আহত ৮ পুলিশ

2

‘ডজি ডন ইজ ব্যাক’—নিউসোমের টুইট ঘিরে ট্রাম্পবিরোধী বিতর্ক

3

মোংলায় পিস অর্গানাইজেশনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

4

জাতির প্রত্যাশা পূরণে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান ইউজিসি

5

ডিপ ফ্রিজে ফাইল, এই বরফ কবে গলবে

6

সৌন্দর্য নষ্ট করবে, তাদের বিরুদ্ধে বাণিজ্যিক রেট অনুযায়ী জরি

7

কোচিং সেন্টার থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার, বাড়ি ঘিরে রেখেছে

8

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডির বিরুদ্ধে ৬৭৮ কোটি টাকার মানি লন্ডার

9

চরভদ্রাসন সাব-রেজিষ্ট্রার সাপ্তাহে ১দিন অফিস করনে সেবা গৃতাদ

10

হজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে প্রধানমন্ত্রীর সভা অনুষ্ঠিত

11

“অযথা নোংরামি ছড়াবেন না”—সোশ্যাল মিডিয়ায় স্পর্শিয়ার তীব্র বা

12

খুলনায় অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেফতার, উদ্ধার মুক্তিপণ

13

ব্যালট ছাপাতে কেপিএম থেকে কাগজ কিনছে ইসি

14

খুলনা ১২ নং ওয়ার্ড ছাত্রদলের কমিটি গঠন

15

পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধ

16

ঢাকায় খুলনাবাসীর বৃহত্তম প্ল্যাটফর্মে নতুন কমিটি—ঐক্য ও উন্ন

17

৫ মাসে ৪৩ সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন

18

উদ্ধার ৩ জেলে, অস্ত্র-গুলিসহ দুই বনদস্যু আটক

19

খুলনায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে তরুণীর মৃত্যু

20