অনলাইন ডেস্ক
প্রকাশ : Apr 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে ঘোড়া জ,বাইয়ের চক্র: ১৩ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ


নিজস্ব প্রতিনিধি | নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায় গরুর মাংস হিসেবে বিক্রির জন্য ঘোড়া জবাইয়ের ঘটনায় অভিযান চালানোর ১৩ দিন পার হলেও প্রতারক চক্রের কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) ফোন পেয়ে র‍্যাব ও পুলিশ যৌথভাবে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের হারারবাড়ি এলাকায় অভিযান চালায়। সেখানে ১২টি জবাই করা ঘোড়া এবং ২৫টি জীবিত ঘোড়া উদ্ধার করা হয়। অভিযানের সময় একটি ঘোটকী স্থানেই বাচ্চা প্রসব করে।

স্থানীয়রা জানায়, সংঘবদ্ধ এই চক্র দেশজুড়ে কম দামে বয়স্ক ঘোড়া কিনে এনে জবাই করে গরুর মাংস হিসেবে বাজারজাত করত। সাধারণ বাজারে যেখানে গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকায় বিক্রি হয়, সেখানে ঘোড়ার মাংস বিক্রি হতো ২৫০ থেকে ৩০০ টাকায়। এই মাংস রূপগঞ্জসহ রাজধানীর বিভিন্ন হাটবাজার, মাংসের দোকান ও খাবার হোটেলে সরবরাহ করা হতো।

উদ্ধারকৃত ঘোড়াগুলো প্রাথমিকভাবে দুর্বল, অপুষ্ট এবং মালামাল বহনের জন্য অনুপযুক্ত ছিল। উদ্ধারকৃত জবাই করা ঘোড়ার মাংস প্রাণিসম্পদ কর্মকর্তাদের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। জীবিত ২৫টি ঘোড়া তিনটি রিসোর্টে এবং একজন ব্যক্তির কাছে পালনের জন্য হস্তান্তর করা হয়।

পূর্বাচলের বাসিন্দারা জানান, “এলাকার অনেক প্লট খালি পড়ে থাকে। উঁচু সীমানাপ্রাচীর ঘেরা ও ফটকযুক্ত প্লটে গভীর রাতে কাভার্ড ভ্যান বা ট্রাকে ঘোড়াগুলো আনা হতো। তারপর সেগুলো জবাই করে বস্তায় ভরে গরুর মাংস হিসেবে বিক্রি করা হতো।” বাসিন্দা রুমানা আক্তার বলেন, “আমরা জানতাম এই এলাকায় মিথ্যা বিক্রি হচ্ছে, কিন্তু পুরো চক্রের সত্যিকারের অবস্থা প্রকাশ পায়নি। অভিযান হলেও গ্রেপ্তার এখনও হয়নি। আশা করি দ্রুত ব্যবস্থা নেবে পুলিশ।”

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, “ঘোড়ার মাংসকে গরুর মাংস হিসেবে বিক্রি করে একটি চক্র দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিল। উদ্ধারকৃত জবাই করা ঘোড়া প্রাণিসম্পদ কর্মকর্তাদের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। জীবিত ঘোড়াগুলোও নিরাপদে হস্তান্তর করা হয়েছে।” রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোক্তার হোসেন জানিয়েছেন, “ঘোড়ার মাংস বিক্রিতে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এর আগে ২০২৫ সালের ১ জুলাই একই এলাকায় ৫টি ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটে। সে সময়ও উপজেলা প্রশাসনের উপস্থিতিতে জবাই করা ঘোড়ার মাংস উদ্ধার করে মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল।




মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিবিআই কর্তৃক তুরাগ নদীতে অজ্ঞাতনামা বস্তাবন্দী লাশের রহস্য

1

লালমনিরহাটে ব্যাংক প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার

2

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের এজিএম-এর প্রস্তুতি সভা অনু

3

রাজউকে ১৩২ নতুন ডেভেলপার প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ বিতরণ, আইন

4

জয়পুরহাট-২ আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী সবুজের গণসংযো

5

বিআইডব্লিউটিএ কালো টাকার সাম্রাজ্যে প্রকৌশলী আইয়ুব আলী

6

ঠিকাদারি ও বদলি বাণিজ্যের হোতা গণপূর্তের বদরুল

7

সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ সেনাপ্রধানের

8

গাজীপুরের টঙ্গীতে বিএনপির ৩১ দফা ভিত্তিক রাষ্ট্র কাঠামো মেরা

9

খুলনার নিজ বাড়ির সামনে গুলি করে যুবককে প্রাণহানি

10

সংসদের সাউন্ড সিস্টেম কেনাকাটায় অনিয়ম: অনুসন্ধানে দুদক

11

রাজধানীর রাজউক কর্মকর্তাদের বিত্তবৈভব: অনুসন্ধান, অভিযোগ ও প

12

বেনজীরকে ফেরাতে ইউএইতে নথি পাঠিয়েছে বাংলাদেশ, বললেন স্বরাষ্ট

13

কেসিসির প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুর দায়িত্ব গ্রহণ

14

শিল্পী সমিতির নির্বাচন : ভোটকেন্দ্রে তালা মেরে অনিয়মের অভিযো

15

‘মিডিয়া কিছু বলছে মানেই সেটা সত্যি, এটা বিশ্বাস করা বোকামি’

16

গুলশানে হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

17

ভুয়া পরিচয়ের আড়ালে দুলু রাজনৈতিক রঙ বদল

18

সিলেটে সৌন্দর্যবর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রক

19

সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ মানব পাচ

20