অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

রুমায় প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় বান্দরবানের রুমায় কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

রুমা উপজেলা কৃষি গুদাম প্রাঙ্গণে গতকাল সোমবার দুপুরে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে এ আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন কৃষকের মধ্যে সরিষা, সূর্যমুখী, চিনা বাদাম, ফেলন ও অড়হর চাষের জন্য বীজ ও সার প্রদান করা হয়। প্রতি কৃষককে সর্বোচ্চ এক বিঘা জমি চাষের উপযোগী পরিমাণে উপকরণ দেওয়া হয়েছে।

সরিষা চাষের জন্য ১ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি; চিনাবাদামের জন্য ১০ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি; ফেলনের জন্য ৭ কেজি উফশী বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি এবং অড়হর চাষের জন্য ২ কেজি উফশী বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে।

প্রথম পর্যায়ে সোমবার সরিষা চাষের বীজ ও সার বিতরণ করা হয়। ধাপে ধাপে অন্যান্য ফসলের উপকরণও বিতরণ করা হবে বলে জানায় কৃষি বিভাগ।

অনুষ্ঠানে রুমা উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম ফরিদুল হক বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে সরকার সারাদেশে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করছে। পাহাড়ি অঞ্চলে সম্ভাবনাময় ফসল উৎপাদনে এই প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, রুমা উপজেলার কৃষকদের উৎপাদন ব্যয় কমানো এবং আধুনিক কৃষির সঙ্গে যুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য। মাঠ পর্যায়ে কৃষকদের প্রযুক্তিগত সহায়তা অব্যাহত থাকবে এবং কৃষি দপ্তর নিয়মিত পরিদর্শনের মাধ্যমে এই কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করবে।

উপকরণ পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

1

সাবেক আইনমন্ত্রীর পিএস ১১৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ।

2

বিএনপির নির্বাচন প্রস্তুতি তারেকের ফেরার ওপর নির্ভরশীল নয়: স

3

রাজউকের আরবান রেজিলিয়েন্স প্রকল্প দুর্নীতি, অকার্যকর যন্ত্রপ

4

কোচিং সেন্টার থেকে অস্ত্র-বিস্ফোরক উদ্ধার, বাড়ি ঘিরে রেখেছে

5

৬০টি নিত্য পণ্যের ওপর উৎসে কর হ্রাসের একটি জনমুখী পদক্ষেপ নে

6

সুন্দরবনের দস্যুদের দমনে ফের যৌথবাহিনীর অভিযান শুরু

7

চান্দিনায় সাব-রেজিস্ট্রি অফিসে ‘দ্বিগুণ ফি’ অভিযোগ

8

মোবাইলেই পেশাদার মানের ছবি সম্পাদনা—জেনে নিন সেরা পাঁচটি অ্য

9

ঢাকা আব্দুল্লাহপুর থেকে টঙ্গী বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা

10

হাতিরঝিলে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে রাজউক চেয়ারম্যান

11

জুলাই বিপ্লবের সুফলভোগী আমরা আবু সালেহ আকন

12

যশোরে ক্লিনিক কেলেঙ্কারি: নন-মেট্রিক ডাক্তার চালাচ্ছে সিজার

13

ঘাটাইলে ব-জ্র-পাতে পুড়ে যাওয়া ৭ দোকান মালিককে আর্থিক সহযোগিত

14

যুবদলের নতুন কমিটি নিয়ে পদবঞ্চিতদের অভিযোগ, এ্যানির কাছে তদন

15

ব্রিজের ডেবে যাওয়া গার্ডারে জোড়াতালি, আতঙ্কে এলাকাবাসী

16

খুলনা খাদ্য বিভাগে অস্থিতিশীলতা, ইকবার বাহারের পদত্যাগ

17

দেশব্যাপী আন্দোলনের প্রেক্ষাপটে নাগেশ্বরীতে যুবলীগ নেতা গ্রে

18

টাঙ্গাইলে কুশারিয়া উচ্চ বিদ্যালয় খেলায় অংশ না নেওয়ায় ক্ষুব্ধ

19

ডিপ ফ্রিজে ফাইল, এই বরফ কবে গলবে

20