অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 10, 2025 ইং
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

জেলার ভালুকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।  গতকাল রোববার (৯ নভেম্বর) দিবাগত রাত ৮টার দিকে ভালুকার হাজীরবাজার স্বপ্ন বিলাসের সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহতরা হলেন, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কলিজা কান্দা গ্রামের মৃত আব্দুল হাসিমের পুত্র মজিবুর রহমান (৬০) ও তার স্ত্রী হোসনেয়ারা বেগম (৫০)। তারা গাজীপুর চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে মোটরসাইকেলযোগে ঢাকার দিকে যাচ্ছিলেন মজিবুর রহমান ও তার স্ত্রী। পথে হাজীরবাজার স্বপ্ন বিলাসের সামনে পৌঁছালে সরকার পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাস ও মোটরসাইকেলটি পুলিশ উদ্ধার করেছে।

নিহতদের মরদেহ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেএমসি: রোগীর ওষুধে অতিরিক্ত ব্যয়, প্রশ্ন উঠেছে সরকারি বরাদ

1

তিন কোটি টাকার ডুপ্লেক্স বাড়ি, সরকারি বেতন ২২ হাজার

2

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী স্পেন

3

চুয়াডাঙ্গায় খেজুরের গাছ প্রস্তুত করতে ব্যস্ত গাছিরা

4

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ৫২ পাসপোর্টসহ মানবপাচারকারী আ

5

দুবাই থেকে আসা বিমানে ৪২ কোটি টাকার সোনার বার উদ্ধার

6

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

7

ঝিলমিল আবাসিক প্রকল্প দ্রুত বাসযোগ্য করতে রাজউকের উচ্চপর্যায়

8

নবগঠিত কমিটির নেতৃত্বে সাভারে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

9

জাহানারার উথ্থানে নারী দলের অস্থিরতা — বিসিবি বসছে তল্লাশি ম

10

হামে মৃত্যু ও টিকার ঘাটতি নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ রুমিন ফার

11

মাদারীপুরে নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি চুরি, ভাঙন আতঙ্কে গ্র

12

অর্থ বিভাগের চিঠিতে নতুন বেতন স্কেল কার্যকরের নির্দেশনা

13

জার্মানির গোলবন্যা, নেদারল্যান্ডসের বিপক্ষে ড্র করে বিশ্বকাপ

14

ময়নামতি ওয়ার সিমেট্রিতে নিহত সৈনিকদের সমাধিতে কুটনৈতিকদের শ্

15

টিউলিপ রিজওয়ানা ও সরদার মোশাররফের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি

16

শেরপুর-৩: বিএনপির মাহমুদুল হক রুবেল বড় ব্যবধানে জয়ী

17

বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির শোভাযাত্রা ও সমাব

18

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী দুই পক্ষের

19

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান

20