অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 21, 2025 ইং
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: অতীত ভেঙে নতুন রেকর্ড

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: অতীত ভেঙে নতুন রেকর্ড


তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অতীতের সব রেকর্ড ভেঙে নতুন দিগন্ত উন্মোচন করেছে। গত আগস্ট মাসের পরিসংখ্যানে দেখা গেছে, এ স্বাস্থ্য কমপ্লেক্সে সর্বাধিক ২২০টি শিশু জন্মগ্রহণ করেছে। এর মধ্যে ২১৪টি স্বাভাবিক প্রসব এবং ৬টি সিজারিয়ান প্রসব সম্পন্ন হয়েছে।

এই সাফল্যের স্বীকৃতি হিসেবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন-কে শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে শ্রীমঙ্গল শহরের একটি হোটেল অ্যান্ড পার্টি সেন্টারে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা আয়োজন করে উপজেলার সিএইচসিপি সদস্যরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শারমিন আক্তার, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ এটিএম আনোয়ার গাজী, সদর উপজেলা অফিসের প্রধান ফারুক মিয়াসহ অনেকে। তারা বলেন, “ডা. সিনথিয়া তাসমিনের নেতৃত্ব ও দিকনির্দেশনাতেই এ সাফল্য এসেছে।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতজ্ঞতা প্রকাশ করে ডা. সিনথিয়া তাসমিন বলেন,
“এই সংবর্ধনা আমাকে আরও বড় দায়িত্বের দিকে এগিয়ে দিল। তবে এই অর্জন কেবল আমার নয়, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি সহকর্মীর সম্মিলিত পরিশ্রমের ফল। তাদের অক্লান্ত প্রচেষ্টা ছাড়া এ সাফল্য আসতো না।”

তিনি আরও জানান, ২০২৫ সালের মে মাসে সারা দেশের ৪৩৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে শ্রীমঙ্গল ১৭তম স্থান অধিকার করেছিল। এর বাইরে তীব্র জনবল সংকট ও পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মী না থাকা সত্ত্বেও মৌলভীবাজার জেলায় প্রথম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এ সাফল্য গ্রামীণ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একটি ইতিবাচক দৃষ্টান্ত। যেখানে জনবল সংকট ও অবকাঠামোগত সীমাবদ্ধতা বিদ্যমান, সেখানে টানা প্রচেষ্টা ও সেবামুখী দৃষ্টিভঙ্গি নতুন আশার আলো জাগিয়েছে।

 স্থানীয়রা বলছেন, এ ধারাবাহিকতা বজায় থাকলে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবিষ্যতে জেলার সীমানা ছাড়িয়ে জাতীয় পর্যায়েও অগ্রণী ভূমিকা রাখতে পারবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ছাত্রদল নেতা নূরে আলম তানুর মৃত্যুবার্ষিকীতে দোয়া

1

মাদারীপুরে অতিরিক্ত দামে ডিজেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ব্য

2

নির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টা

3

সরকারি কোয়ার্টার দখল করে বসবাস করছেন আ.লীগ নেতা

4

কারাগারে চিকিৎসা সংকট: সময়মতো চিকিৎসা না পেয়ে বাড়ছে বন্দিদের

5

হবিগঞ্জে ৫৩ কেজি গাঁজাসহ ২ জন আটক

6

সন্দ্বীপের হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

7

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

8

কুমিল্লা দাউদকান্দি থানায় ওসি হালিমের যোগদানে আইনশৃঙ্খলার দৃ

9

ভুয়া আইডি খুলে প্রতারণা, মামলার পর থেকে পলাতক ল্যাব সহকারী অ

10

জুলাই গণঅভ্যুত্থান গণতান্ত্রিক চর্চার পথ নতুন করে খুলে দিয়েছ

11

কিশোরগঞ্জে আবাসিক হোটেলে যুবকের মরদেহ

12

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে: গ

13

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সর্বোচ্চ আদালতের রায় ২০ নভেম্বর

14

প্রশাসনে তোলপাড়: মন্ত্রিপরিষদ সচিব নিয়োগে নতুন বিতর্ক

15

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

16

সেন্ট্রাল হাসপাতালে সব অপারেশন বন্ধ, ডা. সংযুক্তা সাহার চিকি

17

১৯৯৪ সালের প্রেসিডেন্ট প্রার্থীকে হত্যার ঘটনায় মেক্সিকোতে সন

18

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পদ, ২৩ বস্তা নথি উদ্ধার

19

পঞ্চগড়ে দুদকের গণশুনানি আগামীকাল

20