অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 8, 2025 ইং
অনলাইন সংস্করণ

এআই প্রযুক্তি নিয়ে ফেসবুকে সতর্কবার্তা

এআই প্রযুক্তি নিয়ে ফেসবুকে সতর্কবার্তা 


আইনজীবী লিটন

“কেন ইসলাম ছবি তোলা নিষিদ্ধ করেছে, আজ বোঝা যায়” — অ্যাডভোকেট সাইদুর রহমান লিটন খুলনা জজ কোর্ট 

নিজস্ব প্রতিবেদক

ইদানিং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (Artificial Intelligence) প্রযুক্তি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। এই প্রযুক্তির অপব্যবহার এখন সামাজিক ও পারিবারিক জীবনে নানা বিভ্রান্তির জন্ম দিচ্ছে বলে মত দিয়েছেন অ্যাডভোকেট সাইদুর রহমান লিটন।

তিনি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, “মজা করে কয়েকজন যখন ফেসবুক থেকে কারও ছবি নিয়ে এআই-এর মাধ্যমে নতুন ছবি তৈরি করে— যেখানে স্বামী-স্ত্রীর ছবিতে স্ত্রীকে বাদ দিয়ে অন্য একজন নারীকে যুক্ত করে সেই ছবিটি পাঠানো হয়— তখন তারা মারাত্মক বিভ্রান্তিকর পরিস্থিতির শিকার হয়। যা সত্যিই হতবিহ্বল হওয়ার মতো এবং অত্যন্ত বিরক্তিকর।”

তবে লিটনের মতে, এসব ঘটনার মধ্যেও মানুষ আসল সতর্কবার্তাটি অনুধাবন করতে পারছে না। তিনি লিখেছেন, “ইসলাম বহু আগেই অপ্রয়োজনীয় ছবি তোলা, ছবি আঁকা নিষিদ্ধ বা হারাম করেছে। অথচ বর্তমানে এটি একটি সংস্কৃতি বা ফ্যাশনে পরিণত হয়েছে। মানুষ বিভিন্ন জায়গায় নিজের ছবি তুলছে, পোস্ট করছে— যা পরবর্তীতে প্রতারণা, ব্ল্যাকমেইল ও মানহানির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে।”

তিনি আরও লিখেছেন, “আজকের এই প্রযুক্তিনির্ভর যুগে সহজেই বোঝা যায় কেন ইসলাম ছবি তোলা, ছবি আঁকা বা ছবি আপলোড করাকে নিরুৎসাহিত করেছে। ইসলাম সত্যিই শান্তির ধর্ম, আল্লাহ মহান।”

এআই প্রযুক্তির দ্রুত বিস্তার এবং এর নৈতিক ব্যবহার নিয়ে দেশ-বিদেশে ইতোমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। প্রযুক্তিবিদরা বলছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য ও ছবি শেয়ার করার ক্ষেত্রে সবাইকে আরও সচেতন হতে হবে, যাতে কেউ এসব প্রযুক্তি ব্যবহার করে মানুষকে প্রতারণা বা মানসিক হয়রানির শিকার না করতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিপাইনের দক্ষিণ উপকূলে ৬.২ মাত্রার ভূমিকম্প

1

মির্জাগঞ্জে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ

2

সৌদি বাংলা ট্রাভেলস’-এর নামে হজ প্রতারণা: শামসুদ্দিন তোহা

3

টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা জব্দ, মালিক পলাতক

4

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

5

রাজধানীর মুগদা এলাকায় আট টুকরা মরদেহের পরিচয় মিলেছে

6

হরমুজ প্রণালিতে এক দিনে তিন পণ্যবাহী জাহাজে হামলা

7

আবহাওয়া সতর্কবার্তা

8

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

9

যৌতুক মামলায় কারাভোগ করা সুমন এখন বরিশালের ডিসি

10

জোরপূর্বক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ

11

রাতে পেট্রোল-অকটেন বিক্রি বন্ধের প্রস্তাব পাম্প মালিকদের

12

জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি জনি গ্রেপ্তার

13

খুলনায় স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু,

14

দুর্বল ছাত্র, হাত তুলবো না কি নামাবো বুঝতে পারি না’—সংসদে বি

15

পরিকল্পিত নগরায়ণে রাজউক-রিহাবের যৌথ উদ্যোগ, হচ্ছে বিশেষ কমিট

16

সৌদি আরবে আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

17

সামাজিক উন্নয়ন নিয়ে মতবিনিময়, আকতারুজ্জামান সাক্ষাৎ

18

ফেনীর ছাগলনাইয়ায় পূজামণ্ডপে বিজিবি মোতায়েন ও নিরাপত্তা জো

19

খুলনার নিজ বাড়ির সামনে গুলি করে যুবককে প্রাণহানি

20