অনলাইন ডেস্ক
প্রকাশ : Aug 19, 2025 ইং
অনলাইন সংস্করণ

সরকারি কোয়ার্টার দখল করে বসবাস করছেন আ.লীগ নেতা

স্বৈরাচারী সরকারের প্রভাব খাটিয়ে উপজেলা কোয়ার্টারে বসবাস শুরু করেন এক আওয়ামী লীগ নেতা। হাসিনার পতনের পর এখনো বহাল তবিয়তে সেখানে বাস করছেন তিনি। আওয়ামী লীগের এই নেতার নাম আবদুর রশিদ। তিনি বুড়িচং উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক।

জানা যায়, ২০১৩ সাল থেকে সাবেক এমপি আবদুল মতিন খসরুর প্রভাব খাটিয়ে উপজেলা কোয়ার্টার ‘বনানী’র একটি বাসা দখল করেন তিনি। ১২ বছর ধরে তিনি সেখানে বসবাস করছেন।

অনুসন্ধানে জানা যায়, আব্দুর রশিদের স্ত্রী নুরুন্নাহার বেগম বুড়িচং ফজর আলী উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার স্ত্রীর নাম দিয়ে দলীয় প্রভাব খাটিয়ে বনানীর বাসাটিতে ওঠেন তিনি।

বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন বলেন, আব্দুর রশিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় একাধিক মামলার আসামি। সে এখনো উপজেলা কোয়ার্টারে প্রশাসনের নাকের ডগায় বসবাস করছে। পুলিশ তাকে গ্রেপ্তার করছে না। এটা কীভাবে সম্ভব। আওয়ামী লীগ নেতা এখনো সরকারি জায়গায় কীভাবে বসবাস করে ।

তিনি আরো বলেন, খাড়াতাইয়া ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাকাল ০১/০২/১৯৯৪ইং। তখন থেকে অদ্যাবধি (প্রায় ৩২ বছর) মাদ্রাসার সভাপতির পদ দখল করে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার একাধিক মামলার আসামি রশিদ কন্ট্রাক্টর (ঠনা রশিদ)। তিনি এখনো কোন খুঁটির জোরে উপজেলা কোয়ার্টার বসবাস করছেন!

জামাল হোসেন বলেন, এই দীর্ঘ সময়ে সভাপতি থাকাকালীন সে শিক্ষক, কর্মচারী নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন সময়ে মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে বরাদ্দকৃত সরকারি অর্থ তিনি কোথায়, কীভাবে খরচ করেছেন তার কোনো হিসাব নেই। এখন তিনি আবার মাদ্রাসার পকেট কমিটি করার অপতৎপরতা শুরু করেছেন।

উপজেলার সরকারি কোয়ার্টারে কীভাবে আপনারা থাকছেন এ বিষয়ে জানতে চাইলে আব্দুর রশিদের স্ত্রী নুরুন্নাহার বেগম বলেন, ২০১৩ সালের দিকে আমরা ওই বাসায় উঠেছিলাম। তখন উপজেলা নির্বাহী অফিসার আমাদের বাসাটি দিয়েছিল। এ বিষয়ে আমার স্বামী বিস্তারিত বলতে পারবেন।

এ বিষয়ে আব্দুর রশিদ বলেন, অনেক আগেই বাসাটি নিয়েছিলাম । তখনকার প্রশাসন আবেদন করায় এটা আমার স্ত্রীকে দিয়েছিল।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক দৈনিক আমার দেশকে বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিচ্ছি। মামলার আসামি উপজেলার সরকারি কোয়ার্টারে থাকে কীভাবে?

বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভির হোসেন দৈনিক আমার দেশকে বলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ছাড়া কেউ কোয়ার্টারে থাকতে পারেন না। তারপরও আমি নিয়মগুলো জেনে আপনাকে জানাবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘের জুলাই গণহত্যার প্রতিবেদনকে ‘ঐতিহাসিক দলিল’ হিসেবে

1

সিডিএতে বরাদ্দ–বিতর্ক: অভিযোগ যাচাইয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি

2

যশোরে স্বর্ণের বারসহ পাচারকারী আটক

3

বিদ্যুৎ খাতে বিপুল লোকসান: পিডিবির হিসাব বলছে, সরকারের ভর্তু

4

মাগুরা হাসপাতাল সুপারের বিরুদ্ধে অবৈধ সম্পদের অভিযোগ

5

সাতক্ষীরা সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৯ লাখ ৯০ হাজার টাকা

6

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

7

সওজে শত কোটি টাকার সম্পদের অভিযোগ বিভাগীয় হিসাব রক্ষক জাকির

8

পূর্বাচলে জিন্দাপার্ক সংলগ্ন স্থানীয় আদিবাসীদের সাথে রাজউক

9

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

10

কামরাঙ্গীরচরে অবৈধ বিদ্যুৎ সংযোগ চক্রের সন্ধান

11

বাগেরহাটে ছাত্রদল নেতা নূরে আলম তানুর মৃত্যুবার্ষিকীতে দোয়া

12

কিশোরগঞ্জে পিপির বিরুদ্ধে টাকার লেনদেনের অভিযোগ

13

ট্রাম্প বিতর্কে শীর্ষ ২ কর্মকর্তার পদত্যাগের পর ক্ষমা চাইতে

14

খুলনার লতা ব্রিজ এলাকায় যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

15

জয়পুরহাটে রবিদাস পরিবার উচ্ছেদ নিয়ে প্রশ্ন, প্রভাবশালীর দখলদ

16

শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয় : পুলিশ

17

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের মৃত্যু

18

দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে

19

মান্দায় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগে অনিয়মের অভিযোগ, তদন

20