অনলাইন ডেস্ক
প্রকাশ : Dec 12, 2025 ইং
অনলাইন সংস্করণ

চায়ের রাজ্যে কাঁপছে শীতে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি

চায়ের রাজ্যে ও পর্যটন সমৃদ্ধ জেলা মৌলভীবাজারে শীতের দাপট বেড়েই চলেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় পুরো জেলায় প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা।

শুত্রবার (১২ই ডিসেম্বর) সকাল ৯টায় মৌলভীবাজারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

ভোর হতেই জেলাজুড়ে ঘন কুয়াশা দেখা দেয়। সকাল ৮টা পর্যন্ত সড়কপথ ও আশপাশের মাঠ-ঘাটে কুয়াশায় চাদরে চারদিকে ডাকা পড়ে থাকতে দেখা যায়। দৃশ্যমানতা কমে যাওয়ায় পুরো সকালজুড়ে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে হয়।

এদিকে তাপমাত্রা কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন এ অঞ্চলের খেটে–খাওয়া, দিনমজুর, নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। বিশেষ করে তীব্র শীত এবং কুয়াশা উপেক্ষা করে জীবিকা নির্বাহের তাগিদে ঘর থেকে বের হওয়া শ্রমীকরা পড়েছেন চরম বিপাকে।

শীত বাড়ায় নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। ঠান্ডা থেকে রক্ষা পেতে অনেকেই বাড়িঘর ও রাস্তার মোড়ে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের অপ্রান চেষ্টা করছেন।

সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কুয়াশার চাদরে ঢেকে আছে চারপাশ। প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বেড় হচ্ছে না তাই মানুষের চলাচল ও কম। কেউ গরম কাপড় জড়িয়ে কাজে বের হলেও অনেকে শীতের তীব্রতার কারণে ঘরেই থাকতে বাধ্য হচ্ছেন। সূর্য ওঠার পরও রৌদ্রের তাপ তেমন পাওয়া যাচ্ছে না।

এদিকে শ্রীমঙ্গল পৌর এলাকার রিকশাচালক আব্দুল গনি বলেন, তীব্র ঠান্ডার মধ্যেও রিকশা নিয়ে বের হয়েছি। লোকজন এখনও ঘর থেকে বের হয়নি। সকাল ৯টা পর্যন্ত কোনো যাত্রী পাইনি। এখনই শীতের যে দাপট, সামনের দিনগুলোতে শীতে সংসার কীভাবে চলবে সে চিন্তায় আছি।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন,“শ্রীমঙ্গলে প্রতিদিনই শীতের তীব্রতা বাড়ছে। রাতে তাপমাত্রা আরও কমবে এবং কুয়াশা আরও ঘন হতে পারে। গত কয়েকদিন ধরেই তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে ছিল। আজ তা কমে দাঁড়িয়েছে ১০ ডিগ্রিতে। যা চলতি মৌসুমে শ্রীমঙ্গল উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই শীত এভাবে শুরু হওয়া মানে সামনের দিনগুলোতে শৈত্যপ্রবাহের আশঙ্কা করছেন এ কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগদায় ছাত্রদল নেতা মেহেদীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প, শি

1

তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ নোয়াখালী-৫ বিএনপি

2

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

3

মেহেরপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

4

সাইফুজ্জামান শিখরের ছোট ভাই আশরাফুজ্জামান গ্রেপ্তার

5

গণপূর্তের ই–এম বিভাগ–৩/ ১০ লাখ টাকার ভিডিওতে উন্মোচিত দুর্নী

6

‘স্বচ্ছ নির্বাচনের স্বার্থে পদত্যাগ করব’ — আসিফ মাহমুদ সজীব

7

প্রতিপক্ষের হামলায় যুবদল নেতা নিহত

8

ঢাকায় বসেই ‘আমেরিকান’ পিএইচডি: ভুয়া বিশ্ববিদ্যালয়, সম্মানসূচ

9

সৌন্দর্য নষ্ট করবে, তাদের বিরুদ্ধে বাণিজ্যিক রেট অনুযায়ী জরি

10

নিলাম বনাম নাগরিক: ঢাকার আবাসন খাতে প্রতারণার ছায়া

11

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

12

তদবির নয়, ভাগ্য নির্ধারণ করল কর্মস্থল —খুলনার বিভাগীয় কমিশনা

13

নির্বাচনের মুখে ভয়ংকর শুটারদের উত্থান

14

কিউট ১ম বিভাগ পুরুষ হ্যান্ডবল লিগে লিটল স্টার ক্লাব চ্যাম্পি

15

নোয়াখালী-৫ আসনে জামায়াতের প্রার্থী বেলায়েত হোসাইনের সমর্থনে

16

দেশজুড়ে ৩৬ ভুয়া সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও জ

17

তানজানিয়ায় ২শ’ জনেরও বেশি লোকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামল

18

মওলানা ভাসানী সেতুর স্বপ্নযাত্রা শুরু

19

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

20