অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 5, 2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনার নিজ বাড়ির সামনে গুলি করে যুবককে প্রাণহানি

খুলনার নিজ বাড়ির সামনে  গুলি করে যুবককে প্রাণহানি 

খুলনার রূপসা উপজেলার নৈহাটি এলাকায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তের গুলিতে ইমরান হোসেন মানিক (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের অ্যাকটেল টাওয়ার এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত মানিক রূপসার বাগমারা এলাকার বেলায়েত হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, অস্ত্রধারী দুর্বৃত্তরা খুব কাছ থেকে মানিকের মুখমণ্ডল লক্ষ্য করে পরপর ৫-৬ রাউন্ড গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, নিজ বাড়ির সামনেই মাথায় একাধিক গুলি করে মানিককে হত্যা করা হয়েছে। 

তিনি স্থানীয় একটি শীর্ষ সন্ত্রাসী গ্রুপের সদস্য ছিলেন। অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সিজেন সিলিন্ডারের মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় চুয়াডাঙ্গা

1

জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি জনি গ্রেপ্তার

2

৮ মাস পর ভারত থেকে এলো ১০০ মেট্রিক টন পেঁয়াজ

3

সাবেক ভূমিমন্ত্রীর বিদেশি সম্পদ, ২৩ বস্তা নথি উদ্ধার

4

বিজিবির পৃথক অভিযানে লালমনিরহাট সীমান্তে গাঁজা জব্দ

5

দুই দিনে ২৯ জেলায় নতুন জেলা প্রশাসক

6

১ লাখ ৭০ হাজার টন সার ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার

7

এনবিআরের শুল্ক ক্যাডারে মধ্যরাতের পদোন্নতি: অভিযোগের মুখে স

8

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

9

আখাউড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন:

10

আইবিএস সিস্টেমে সরকারি চাকুরীজীবীদের আয়কর কর্তনের নির্দেশ

11

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর : আইন

12

শুধু আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে ইরানের নেতাদের’—ট্রাম্

13

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে ন

14

বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় নিহত সাংবাদিক

15

দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ার ঘটনায় মির্জা ফখরুলের

16

মোহাম্মদপুরে ‘হামিদ ভিলা’, ব্যাংকে কোটি টাকার এফডিআর

17

সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ সেনাপ্রধানের

18

চট্টগ্রামে গ্রাহকের টাকা আত্মসাৎ মামলায় ব্যাংক ম্যানেজারসহ ৩

19

আসিফ নজরুলের বিরুদ্ধে শতকোটির দুর্নীতির অভিযোগ, দুদকে অনুসন্

20