অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 11, 2025 ইং
অনলাইন সংস্করণ

গালফ হেলথ কাউন্সিলের সঙ্গে প্রবাসী মন্ত্রণালয়ের বৈঠক

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া এবং গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক সুলাইমান সালেহ আল দাখিল বৈঠক করেছেন। 

গতকাল (সোমবার) সৌদি আরবের রাজধানী রিয়াদে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আজ ঢাকায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৈঠকের শুরুতে গালফ হেলথ কাউন্সিলের মহাপরিচালক ড. নেয়ামত উল্যা ভূঁইয়াকে স্বাগত জানান এবং প্রবাসী কর্মীদের কল্যাণে তার মন্ত্রণালয়ের উদ্যোগের প্রশংসা করেন। জিসিসিভুক্ত দেশসমূহে নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে গালফ কাউন্সিলের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশের সিনিয়র সচিব।

বৈঠকে তিনি জানান, গালফ হেলথ কাউন্সিল অনুমোদিত অধিকাংশ মেডিকেল সেন্টার ঢাকায় অবস্থিত। অথচ বাংলাদেশ থেকে বিদেশগামী অধিকাংশ শ্রমিক গ্রামে বসবাস করেন। তাই মেডিকেল টেস্টের জন্য ঢাকায় আসা তাদের জন্য কষ্টকর ও ব্যয়সাধ্য।

ড. নেয়ামত উল্যা আরও বলেন, অনেক টেস্ট সেন্টারের বিরুদ্ধে নির্ধারিত ফির অতিরিক্ত আদায়, সময়মত টেস্ট রিপোর্ট আপলোড না করাসহ প্রবাসীদের হয়রানি করারও অভিযোগ রয়েছে।

গালফ হেলথ কাউন্সিলের বাংলাদেশে কোন আঞ্চলিক তদারকি অফিস না থাকায় মেডিকেল সেন্টারসমূহকে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনা যাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

কাউন্সিলের গাইডলাইন অনুযায়ী মেডিকেল সেন্টারসমূহকে স্বচ্ছতা, জবাবদিহীতা ও সঠিক ব্যবস্থাপনার আওতায় আনতে গালফ হেলথ কাউন্সিল, বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন ড. নেয়ামত উল্যা।

এ লক্ষ্যে তিনি ত্রিপক্ষীয় সমন্বয় কমিটি গঠন এবং প্রত্যেক পক্ষ হতে একজন করে ফোকাল পয়েন্ট নির্ধারণের প্রস্তাব করেন। এছাড়া মেডিকেল সেন্টারগুলোর বিরুদ্ধে পাওয়া সুনির্দিষ্ট অভিযোগ তাৎক্ষণিকভাবে কাউন্সিলকে জানতে অনলাইন প্লাটফর্ম স্থাপনেরও প্রস্তাব করেন।

কাউন্সিল অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোকে সুষ্ঠু ব্যবস্থাপনার আওতায় আনার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ১১০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং জেলা ও মাঠ পর্যায়ের অফিসকে সম্পৃক্ত করার কথাও বলেন।

গালফ হেলথ কাউন্সিল মহাপরিচালক অভিবাসন প্রত্যাশী কর্মীদের সহজে, কম খরচে ও সুষ্ঠুভাবে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর আগ্রহ প্রকাশ করেন।

বিদেশগামী কর্মীদের হয়রানি রোধে যাতে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে সচেতনতা সৃষ্টি, অনুমোদিত মেডিকেল সেন্টারের বিরুদ্ধে পাওয়া অভিযোগ তাৎক্ষণিকভাবে কাউন্সিলকে জানানো এবং ফোকাল পয়েন্ট কর্মকর্তার মাধ্যমে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়েও একমত হন।

তিনি কাউন্সিল অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোকে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং কাউন্সিলের অধিকতর নিয়ন্ত্রণের আওতায় আনার বিষয়ে বাংলাদেশের দেওয়া প্রস্তাব সর্বোচ্চ পর্যায়ে অনুমোদনের জন্য উপস্থাপনেরও আশ্বাস দেন।

এ সময় বাংলাদেশ দূতাবাসের  শ্রম কাউন্সেলর মুহাম্মাদ রেজায়ে রাব্বীসহ দুদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অঝোরে কাঁদলেন চঞ্চল চৌধুরী

1

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে: সালাহউদ্দিন

2

ঢাকায় একাধিক ফ্ল্যাট, গাজীপুরে প্লট: রাজউক কর্মকর্তার সম্পদে

3

নানা অনিয়মের অভিযোগে পরিবার পরিকল্পনা কর্মকর্তা অবশেষে বদলি

4

যবিপ্রবির সহকারী অধ্যাপক ড. ফিরোজ কবির সাময়িক বরখাস্ত, শিক্ষ

5

বাগেরহাটে ছাত্রদল নেতা নূরে আলম তানুর মৃত্যুবার্ষিকীতে দোয়া

6

জিসাস কেন্দ্রীয় কমিটি'র সহসাধারণ সম্পাদক হলেন কুলাউড়ার মিজান

7

সাউথইস্ট ব্যাংকের নতুন এমডি ও সিইও খালিদ মাহমুদ খান

8

অসুস্থ হয়ে গভীর রাতে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

9

অফিস সহকারীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, অনিশ্চয়তায় ৯২ এ

10

দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

11

নাফিজ সরাফাতের সম্পদের উৎস কোথায়? হাজার কোটি টাকার সাম্রাজ্য

12

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

13

মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ৩৮ জনকে ছানি অপারেশনে

14

বিশাল বাজেটের ‘কিং’ নিয়ে তুমুল আলোচনা, শাহরুখ ফিরছেন নতুন রূ

15

সন্দেহজনক হামে’ আরও ১০ শিশুর মৃত্যু, বেশি ঢাকায়

16

আরো ১৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত ই

17

পিতার মানবিক আদর্শই আমার পথপ্রদর্শক ;সুচন্দার ছেলে তপু

18

খুলনার লতা ব্রিজ এলাকায় যুবককে গুলি করে পালাল দুর্বৃত্তরা

19

খুলনায় নেশার টাকা না পেয়ে পিতাকে হত্যা:

20