অনলাইন ডেস্ক
প্রকাশ : Sep 18, 2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ নোয়াখালী-৫ বিএনপি

তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ নোয়াখালী-৫ বিএনপি


রমজান আলী রানা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সদর আংশিক) আসনে মনোনয়ন প্রত্যাশীরা মতপার্থক্য ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেছেন।

বুধবার রাত ৯টায় ঢাকার রাজারবাগের হোটেল আশরাফিতে অনুষ্ঠিত এক বৈঠকে এ সমঝোতা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, যুগ্ম আহ্বায়ক এডভোকেট জাকারিয়া ও গোলাম হায়দার বিএসসি। এছাড়া বৈঠকে অংশ নেন নোয়াখালী-৫ আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় সহ-পল্লী বিষয়ক সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ, ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিণী সাবেক এমপি হাসনা জসিম উদ্দিন মওদুদ এবং কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ও শিল্পপতি মো. ফখরুল ইসলাম।

নেতারা বৈঠকে ঘোষণা করেন, দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সর্বাত্মকভাবে কাজ করা হবে। এ সময় তারা দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা পুনর্ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২১

1

স্বাস্থ্য শিক্ষা খাতে সংস্কার কাজের নামে অনিয়মের অভিযোগ:নির্

2

ডেটা ব্যবস্থাপনায় যুগান্তকারী পদক্ষেপ: দু’টি অধ্যাদেশ জারি

3

ভবানীপুরে চলছে মমতা-শুভেন্দুর হাড্ডাহাড্ডি লড়াই

4

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

5

বিএনপির মহিলা সংরক্ষিত আসনের ফর্ম কিনলেন সাংবাদিক জান্নাতুল

6

পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা

7

ইরাকে নির্বাচনের পর কী হতে পারে ?

8

অক্সিজেন সিলিন্ডারের মেয়াদোত্তীর্ণ তারিখ না থাকায় চুয়াডাঙ্গা

9

উখিয়া বিজিবি’র হাতে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার।

10

সাংবাদিক সাখাওয়াত হাফিজের ওপর হামলার প্রতিবাদে কুমিল্লায় মান

11

কাশিমপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা

12

জগন্নাথপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করলেন মহিউদ্

13

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় বাংলাদেশি নারী নিহত

14

ঘাটাইলে মোবাইল কোর্ট: অনিয়মে জরিমানা, নজরদারিতে বাজার পরিস্থ

15

আয়ের উৎস নেই, তবু ৫ তলা বাড়ি: ওয়াসা গাড়ি চালক তাজুল ইসলাম

16

ধানমন্ডির ৩০০ কোটি টাকার পরিত্যক্ত সম্পত্তি নিয়ে স্থিতাবস্থা

17

কিশোরগঞ্জে আবাসিক হোটেলে যুবকের মরদেহ

18

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

19

ঢাকা ওয়াসার এমডি নিয়োগ: বিতর্ক, দুর্নীতি ও প্রশ্নবিদ্ধ প্রক্

20