অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 6, 2025 ইং
অনলাইন সংস্করণ

মামদানির জয়ে আমরা সার্বভৌমত্ব হারিয়েছি : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার মায়ামিতে এক ভাষণে এসব মন্তব্য করেন। তিনি বলেছেন, ‘আমরা বিষয়টা সামলে নেব। তবে যুক্তরাষ্ট্র সার্বভৌমত্ব হারিয়েছে। কারণ, নিউইয়র্কের ভোটাররা বামপন্থি জোহরান মামদানিকে তাদের পরবর্তী মেয়র হিসেবে বেছে নিয়েছেন।’ খবর টিআরটি ওয়ার্ল্ড ও এএফপির।


জোহরান একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। তবে ট্রাম্প তার ভাষণের অর্থ ব্যাখ্যা করেননি। তবে নিউইয়র্ক এখন ‘কমিউনিস্ট শহর’ হয়ে উঠবে বলে আশঙ্কা প্রকাশ করেন।

মামদানির বড় জয়ের পর বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা তাকে অভিনন্দন জানাচ্ছেন। কিন্তু ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তুলেছে। ট্রাম্প বলেছেন, নিউইয়র্কের কমিউনিজম থেকে পালিয়ে মানুষ শিগগিরই ফ্লোরিডায় আসবে। এ শহরই হবে পালিয়ে আসা মানুষের আশ্রয়স্থল।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমাদের কমিউনিজম আর সাধারণ বুদ্ধির মধ্যে একটি পছন্দ করতে হবে। এ সিদ্ধান্ত হচ্ছে ‘অর্থনৈতিক দুঃস্বপ্ন’ ও ‘অর্থনৈতিক সাফল্যের বিস্ময়ের’ মধ্যে একটি বেছে নেওয়া।

এদিকে ভোটে জয়ের পর ব্রুকলিনে বিজয় ভাষণ দেন মামদানি। তিনি মঞ্চে উঠে ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আমি শুধু বলব—টার্ন দ্য ভলিউম আপ (আওয়াজ বাড়ান)।

তিনি আরও বলেন, আমাদের কাছে পৌঁছাতে চাইলে আপনাকে আমাদের সবার মধ্য দিয়ে যেতে হবে।

ভাষণ শুরুর সময় সমর্থকরা ‘জোহরান, জোহরান’ বলে স্লোগান দিতে থাকেন। মামদানি বলেন, আজ আমরা দেখিয়েছি, আশা এখনো বেঁচে আছে। নিউইয়র্কবাসী এখন তাদের নেতাদের কাছে আরও সাহসী পদক্ষেপ আশা করবে।

তিনি আরও যোগ করেন, এই রাজনৈতিক অন্ধকারের সময় নিউইয়র্ক আলোর প্রতীক হয়ে থাকবে।



মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির পৃথক অভিযানে লালমনিরহাট সীমান্তে গাঁজা জব্দ

1

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

2

গণপূর্ত অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ: নির্বাহী প্রকৌশলী মো. ইউ

3

মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে ‘সার্বভৌমত্বের’ প্রতি সম্মান জা

4

রাতের তাপমাত্রা কমতে পারে; আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা

5

মধুপুরে ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত

6

দুর্বল ছাত্র, হাত তুলবো না কি নামাবো বুঝতে পারি না’—সংসদে বি

7

নওগাঁয় ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

8

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ, সম্পাদক হায়দার

9

জয়পুরহাটে জামায়াতের সদস্য সম্মেলন : পিআর পদ্ধতিতে নির্বাচনের

10

বিএনপির মহিলা সংরক্ষিত আসনের ফর্ম কিনলেন সাংবাদিক জান্নাতুল

11

খুলনায় চায়ের দোকানির বটি হামলা

12

১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ, প্রজ্ঞাপন জারি

13

কুমিল্লায় নিখোঁজ শিশুর গলায় পাথর বাঁধা ম'রদে'হ উ'দ্ধা'র

14

নির্বাচনের মুখে ভয়ংকর শুটারদের উত্থান

15

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান বাচ্চুসহ ১৬ জনের দেশত্যাগে ন

16

আখাউড়ায় বিএনপির মনোনয়নপ্রাপ্ত মুশফিকুর রহমানের গণসংযোগ শুরু

17

১,৬১৩ কোটি টাকা পাচারের অভিযোগে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্

18

খুলনা-৬: এ্যাডভোকেট মোমরেজুল ইসলামের জনপ্রিয়তা এবং রাজনৈতিক

19

সামনে পেলে তিন মিনিট থাপড়াব, কাকে বললেন পরীমণি

20