প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Aug 27, 2025 ইং
ট্রাফিক আইন ভঙ্গ, রাজধানীতে ডিএমপি’র অভিযানে ২ হাজারের বেশি মামলা

ট্রাফিক আইন ভঙ্গ, রাজধানীতে ডিএমপি’র অভিযানে ২ হাজারের বেশি মামলা
স্টাফ রিপোর্টার | ঢাকা
রাজধানী ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২ হাজার ৩৪৪টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এসময় ৩১৩টি গাড়ি ডাম্পিং ও ১১৪টি গাড়ি রেকার করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপি’র ট্রাফিক বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে এসব মামলা ও ব্যবস্থা গ্রহণ করে।
ডিএমপি আরও জানায়, ঢাকা মহানগরীতে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ট্রাফিক আইন মেনে চলতে নাগরিকদের উদ্বুদ্ধ করতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে