
গাজীপুরে সাংবাদিক হত্যায় ৮ জনের
বিরুদ্ধে চার্জশিট
আজ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রবিউল হাসান জিএমপি সভাকক্ষে সাংবাদিকদের সাথে কথা বলেন। ছবি : বাসস
গাজীপুরে চাঞ্চল্যকর সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলায় ৮ জনকে
অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মহানগর চিফ
মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ অভিযোগপত্র দেওয়া হয়।
আজ সোমবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার
রবিউল হাসান জিএমপি সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
হত্যাকাণ্ডের ১৭ দিনের মাথায় চার্জশিট দাখিল করা হয়েছে।
অভিযুক্তরা হচ্ছেন, জামালপুরের
মেলান্দহ থানার মাহমুদপুর এলাকার মোবারক হোসেনের ছেলে মিজানুর রহমান ওরফে কেটু
মিজান (৩৪), একই জেলার মো. সুলাইমানের
মেয়ে কেটু মিজানের স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপী (২৫), খুলনা শহরের সোনাডাঙ্গা থানার ময়লাপোতা এলাকার মো. হানিফের
ছেলে মো. আল আমীন (২১), পাবনার ফরিদপুর
থানার সোনাহারা এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে স্বাধীন ওরফে সেলিম (২৮)।
এছাড়া কুমিল্লার হোমনা থানার অনন্তপুর এলাকার হানিফ ভূইঁয়ার ছেলে
মো. শাহজালাল ওরফে জালাল (৩২), পাবনা চাটমোহর
থানার পাচবাড়িয়া এলাকার কিয়ামুদ্দিনের ছেলে মো. ফয়সাল হাসান (২৩), শেরপুর নকলা থানার চিতলিয়া এলাকার আব্দুস সালামের
ছেলে সুমন ওরফে সাব্বির ওরফে মামুন (২৭) ও রফিকুল ইসলাম ওরফে আরমান (৩০)।
উপ-পুলিশ কমিশনার জানান, তুহিন হত্যাকাণ্ডের পর তার ব্যবহৃত মোবাইলটি উদ্ধার করা সম্ভব হয়নি। বর্তমানে এটি বন্ধ রয়েছে। ফোনটি উদ্ধারের
চেষ্টা চলছে