
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন
লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ৩৭০৫ টি মামলা করেছে
ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৬১০টি
গাড়ি ডাম্পিং ও ১৭৫টি গাড়ি রেকার করা হয়েছে।গত বৃহস্পতিবার ও
শুক্রবার (২১ আগস্ট ও ২২ আগস্ট ২০২৫ খ্রি.) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর
বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা
রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।