প্রিন্ট এর তারিখঃ Jun 29, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 29, 2026 ইং
এনবিআরের নতুন চেয়ারম্যান আহসান হাবিব

জ্যেষ্ঠ প্রতিবেদক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্থাটির সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) আহসান হাবিব।
সোমবার (২৯ জুন ২০২৬) ঊর্ধ্বতন একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আহসান হাবিব এর আগে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি এনবিআরের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) হিসেবে দায়িত্ব পালন করছেন।
কর্মজীবনে তিনি রাজস্ব প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছেন।
তার নিয়োগের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের প্রশাসনিক কার্যক্রম ও রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলে আশা প্রকাশ করা হচ্ছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে