প্রিন্ট এর তারিখঃ Jun 13, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 13, 2026 ইং
স্বনির্ভর ও শিল্পোন্নত বাংলাদেশ গড়তে চায় সরকার: মির্জা ফখরুল

বাংলাদেশকে একটি স্বনির্ভর, স্থিতিশীল ও শিল্পোন্নত দেশে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অর্থনীতিতে সাম্য ও ন্যায্যতা নিশ্চিত করা এবং অলিগার্কদের প্রভাব ভেঙে দেওয়া বর্তমান সরকারের অন্যতম লক্ষ্য।
শনিবার রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত। মাত্র ১০০ দিনের বেশি সময় দায়িত্বে থাকলেও সরকারের লক্ষ্য ও আকাঙ্ক্ষা অত্যন্ত সুদৃঢ়। তিনি আশা প্রকাশ করেন, দেশের প্রতিটি নাগরিক যেন সমৃদ্ধি ও মর্যাদার ন্যায্য অধিকার ভোগ করতে পারে।
এর আগে যুবদলের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, তারেক রহমানের ভিশন বাস্তবায়নে তরুণদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে