প্রিন্ট এর তারিখঃ May 9, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 9, 2026 ইং
নিরাপদ সড়ক আন্দোলনের খুলনা মহানগর কমিটি গঠনে সাংগঠনিক সভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল্লাহ্, খুলনা প্রতিনিধি:
নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) খুলনা মহানগর কমিটি গঠনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংগঠনের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং মহানগর পর্যায়ে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় নিরাপদ সড়ক আন্দোলনের নেতারা বলেন, খুলনা মহানগরে একটি কার্যকর ও দায়িত্বশীল কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা হবে। একই সঙ্গে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি গ্রহণের কথাও তুলে ধরা হয়।
সভায় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)-এর খুলনা বিভাগীয় প্রতিনিধি এস এম মাশরাফি, খুলনা জেলা শাখার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাইফ নেওয়াজ।
এছাড়াও উপস্থিত ছিলেন মেসার্স শুকরিয়া লাইব্রেরীর পরিচালক সার্ভেয়ার মোঃ আব্দুল্লাহ্, সূর্যোদয় খুলনার সম্পাদক ফয়সাল আহমেদ, মক্কা লাইব্রেরীর পরিচালক আব্দুল আজিজ জুয়েলসহ খুলনা মহানগরের বিভিন্ন পর্যায়ের সদস্য ও সংগঠনের শুভাকাঙ্ক্ষীরা।
সভায় অংশগ্রহণকারীরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনসম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা বলেন, নিরাপদ সড়ক শুধু একটি দাবি নয়, এটি একটি মানবিক আন্দোলন। সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে ট্রাফিক আইন মেনে চলা এবং সচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, ঐক্য, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে শিগগিরই একটি শক্তিশালী ও কার্যকর খুলনা মহানগর কমিটি গঠন করা সম্ভব হবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে