প্রিন্ট এর তারিখঃ May 8, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 8, 2026 ইং
গংগাচড়া মডেল থানার অভিযানে ৯ বোতল এস্কাফ উদ্ধার, ১ মাদক কারবারি আটক

এস এ সাকিব ইসলাম / রংপুর প্রতিনিধি
রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান (এ-সার্কেল), রংপুর-এর সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধানে গংগাচড়া মডেল থানার অফিসার ও সঙ্গীয় ফোর্সের একটি চৌকস টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে ০৩/০৫/২০২৬ তারিখে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে গংগাচড়া মডেল থানাধীন ০৮ নং মর্ণেয়া ইউনিয়নের তালপট্টি হাজীরপাড়া গ্রামস্থ জনৈক মোঃ আব্দুল জব্বার-এর বসতবাড়ীর আনুমানিক ১০০ গজ উত্তরে ব্রিজের ওপর অভিযান চালানো হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা মোঃ রবিউল ইসলাম @ রবি এবং মোঃ আব্দুর রশিদ @ টাংরা সহ আরও দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মোঃ রবিউল ইসলাম @ রবিকে ঘটনাস্থলেই আটক করা হয়। অপর অভিযুক্ত মোঃ আব্দুর রশিদ @ টাংরা সহ আরও দুইজন পালিয়ে যায়।
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্তের পরিচয় নিশ্চিত করা হয় মোঃ রবিউল ইসলাম @ রবি (২৮), পিতা- মৃত আব্দুল গফফার, সাং- তালপট্টি হাজীরপাড়া, ডাকঘর- মৌভাষা, থানা- গংগাচড়া, জেলা- রংপুর।
পুলিশ জানায়, তার স্বীকারোক্তি ও দেখানো মতে তার হেফাজত থেকে ০৯ বোতল এস্কাফ উদ্ধার করা হয়।
পরবর্তীতে জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামিকে গংগাচড়া মডেল থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে