প্রিন্ট এর তারিখঃ Apr 20, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 20, 2026 ইং
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর নাম ঘোষণা

দুই দিনব্যাপী সাক্ষাৎকার শেষে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
সোমবার নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তালিকা ঘোষণা করেন রুহুল কবির রিজভী।
মনোনয়নপ্রাপ্তরা হলেন— সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা এবং রেজেকা সুলতানা।
দলীয় সূত্র জানিয়েছে, অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে এই তালিকা তৈরি করা হয়েছে। এর আগে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে ১০টি সাংগঠনিক বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন তারেক রহমান। প্রায় সাড়ে আটশ নারীনেত্রী ওই সাক্ষাৎকারে অংশ নেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ খেলাফত মজলিস— এই তিন দলের সমর্থনে মোট ৪৩১টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে বিএনপির পক্ষে ৪১৭টি, জামায়াতের পক্ষে ১৩টি এবং খেলাফত মজলিসের পক্ষে একটি মনোনয়নপত্র নেওয়া হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে