প্রিন্ট এর তারিখঃ Apr 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Apr 10, 2026 ইং
খুলনায় ডিপোর ভেতর ট্যাংকলরি থেকে অকটেন চুরি, পাঁচজন আটক ও জরিমানা

খুলনায় পদ্মা ডিপোর ভেতরে ট্যাংকলরি থেকে অকটেন চুরির সময় পাঁচজনকে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার দুপুরে খালিশপুর থানাধীন পদ্মা ডিপো এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ট্যাংকলরি থেকে ড্রামে অকটেন নামানোর সময় লরিচালক ইমরান, সহযোগী সম্রাট, মিন্টি, রানা ও বিল্লালকে হাতেনাতে আটক করা হয়। অভিযানে এনএসআই খুলনা মেট্রো কার্যালয়ের সদস্যরা তাদের আটক করেন।
পরে ভ্রাম্যমাণ আদালত বাংলাদেশ পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ২০(১) ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।
খুলনা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা খানুন বলেন, এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ লিটার অকটেনসহ পাঁচজনকে আটক করা হয়। পরে তারা তেল চুরির বিষয়টি স্বীকার করেন।
তিনি আরও জানান, মূল অভিযুক্ত ছিলেন লরিচালক। তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত তেল উদ্ধার করা হয়েছে। অপরাধের ধরন বিবেচনায় কারাদণ্ড দেওয়া হয়নি।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ উদয়ের পথে